সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক

বিজয় থেকে বিজয়ের দিকে যাবো

  • আপলোড সময় : ১৬-১২-২০২৪ ০৭:৪১:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০৭:৪১:৫৬ পূর্বাহ্ন
বিজয় থেকে বিজয়ের দিকে যাবো
আজ মহান বিজয় দিবস ভিন্ন পরিপ্রেক্ষিত ও পরিস্থিতির পরিসরে পালিত হচ্ছে। এই ভিন্নতাটা অসলে কেমন, একটু খতিয়ে দেখা যাক. তাহলেই সামগ্রিক দিক থেকে বিষয়টিকে কীছুটা হলেও বুঝার অবকাশ মিলবে। এই মুহূর্তে বৈষম্যবিরোধী আন্দোলনের তোড়ে খড়কুটোর মতো ভেসে যাওয়া ‘মুক্তিযুদ্ধের সেনানী’ বলে অভিহিত রাজনীতিক দল ক্ষমতাচ্যুত এবং এই সুবাদে ক্ষমতাচ্যুত ও পলাতক সরকারের স্থলে অনির্বাচিত সরকার দেশের হাল ধরে আছে। জাতি যথাসম্ভব অচিরেই অর্থাৎ যথোপযুক্ত স্বল্প সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের জন্যে অধীর অপেক্ষাপর। বিশেষ করে রাজনীতিক দলগুলো উপস্থিত মুহূর্তেই নির্বাচন চায়। এই চাপের মুখে আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। বিগত দেড় দশকের স্বৈরাচারী শাসকবর্গের ক্ষমতাচ্যুতির পরিপ্রেক্ষিতে স্বাধীনতা যুদ্ধের সহায়ক শক্তি প্রতিবেশী ভারতের সঙ্গে বর্তমান সরকার ও রাজনীতিক দলগুলোর দ্বান্দ্বিকতায় বৈরিতার উত্তাপ লেগে একটি টানাপোড়েনের পরিসর তৈরি করেছে। এদিকে বর্তমান সরকারের নির্ধারিত লক্ষ্য অর্জন এখনও অনিশ্চিত। এখনও পর্যন্ত নির্বাচনের তারিখ অনির্ধারিত থেকে গেছে। অপরদিকে ভূরাজনীতিক মানচিত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে বিভিন্ন বিদেশি রাষ্ট্রশক্তির কাছে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের প্রবল প্রচেষ্টা কার্যকর আছে। এইরূপ একটি সংকটাকীর্ণ রাজনীতিক পরিস্থিতি-পরিপ্রেক্ষিতের পরিসরে দেশে বিজয় দিবস পালিত হচ্ছে। এই বিজয় দিবসের জয় থেকে অন্য বিজয়ের দিকে যাত্রাপর হওয়াই হবে আমাদের একমাত্র জাতীয় লক্ষ্য। যে-বিজয় অর্জনের পরিপ্রেক্ষিতে জাতি এখানে শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি, সুখ, স্বাধীনতা ও মেধার সর্বোচ্চ বিকাশের নিশ্চিত সুযোগ তৈরি করতে পারবে। কিন্তু এই ‘নিশ্চিত সুযোগ তৈরি’র আগে বর্তমানর এই ক্রান্তিকালের অস্থিতিশীলতাকে জয় করতে হবে। বিজয়ের এক পর্ব থেকে অন্য পর্বে যাত্রাপরতাই হবে অদ্যকার বিজয় দিবসের প্রত্যয় ও প্রতিজ্ঞা। এই বিজয় দিবসে দীপ্রস্বরে বলুন করুন, আমরা বিজয় থেকে বিজয়ের দিকে যাবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল