সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

শান্তিগঞ্জে ইউএনও’র সাথে বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ

  • আপলোড সময় : ১২-০৮-২০২৪ ১২:৪৪:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৪ ১২:৪৪:৩৫ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে ইউএনও’র সাথে বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ
শান্তিগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন। শান্তিগঞ্জের আইন-শৃঙ্খলা বজায় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি।

রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহার সাথে সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্দেশ্যে আনছার উদ্দিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নির্দেশে শান্তিগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি কাজ করে যাচ্ছে। সেইসাথে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দকে নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনও যেন এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখেন সেই আহ্বান করছি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা হাজি জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান বাবর, জেলা বিএনপির সহ মানবাধিকার বিষয়ক স¤পাদক নূর আলী, উপজেলা বিএনপি নেতা আউয়াল উদ্দিন, হাজি কমর উদ্দিন, আব্দুল লতিফ, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রঞ্জিত সূত্রধর, জেলা যুবদলের সদস্য তুরন খাঁন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমদ, জিলানি মিয়া, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি সাহিদ মিয়া, যুবদল নেতা মামুনুর রশিদ, সিজিল আহমদ রনি, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ফরমান উদ্দিন, সদস্য নাছির আলী, কৃষকদলের প্রস্তাবিত আহ্বায়ক মাহবুব হোসেন তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ