সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

যাদুকাটায় অবৈধভাবে চাঁদা আদায় বন্ধের দাবিতে স্মারকলিপি

  • আপলোড সময় : ১৬-১২-২০২৪ ০৭:৪৯:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০৭:৪৯:১০ পূর্বাহ্ন
যাদুকাটায় অবৈধভাবে চাঁদা আদায় বন্ধের দাবিতে স্মারকলিপি
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধভাবে চাঁদা আদায় বন্ধে ব্যবস্থা গ্রহণে জন্য স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার ব্যবসায়ী ও সচেতন জনগণের পক্ষে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকেই কিছু লোক বিভিন্নভাবে বালুমহালের ব্যবসায়ী ও সুবিধাভোগীদের নিকট হতে বিভিন্নভাবে চাঁদা আদায় করতো। ৫ আগস্ট পরবর্তীতে পটপরিবর্তনের পর জেলা প্রশাসক উক্ত বালু মহালের ইজারাদারদের ইজারা বাবদ প্রতি ফুট বালুতে ৯ (নয়) টাকা করে আদায়ের নির্দেশ দেওয়া হয়। কিছুদিন এই আদেশ পালন করার পর বালু মহালের ইজারাদার পুনরায় সেই পুরোনো রূপে ফিরে গিয়ে নিজ মর্জিমত ইজারা নির্ধারণ করেছেন। বর্তমানে ইজারাদার প্রতি ফুট বালুতে ১১ (এগারো) টাকা নিচ্ছেন। স্মারকলিপিতে আরও বলা হয়েছে, যাদুকাটা নদীর চান মিয়ার ঘাট হতে প্রতি ফুট বালুতে অবৈধভাবে আরও অতিরিক্ত ৮ (আট) টাকা করে উত্তোলন করছেন ইজারাদার মো. রতন মিয়া ও তার সহযোগী বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের তারা মিয়ার ছেলে ইকরাম, তোতা মিয়ার ছেলে ডালিম, জিন্নাহ, তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারের মৃত মাওলানা রমজান আলীর পুত্র মো. ফারুক মিয়া ও তাদের সহযোগীরা। এদিকে ইজারাদার অবৈধভাবে পরিবেশ বিধ্বংসী শেভ মেশিন দ্বারা বালু উত্তোলন করছেন এবং প্রতি শেভ মেশিন হতে ৫ হাজার থেকে ৬ হাজার করে টাকা নিচ্ছেন। এছাড়া প্রতি রাতেই যাদুকাটা নদীর বালু মহালের পাড় কাটা হয় বলেও উল্লেখ করা হয়। প্রতি রাতেই ইজারাদার ও তার লোকজনের এসব কর্মকা-ে নিজেরা নিজেরা ভাগ-বাটোয়ারা নিয়ে মারামারি করে নদী পাড় এলাকার মানুষের বসবাসের পরিবেশ নষ্ট করছে। স্মারকলিপিতে যাদুকাটা নদীতে ইজারাদার কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধ করাসহ এসব পরিবেশ বিনষ্টকারী কর্মকা- বন্ধে পদক্ষেপ গ্রহণ করার কথাও উল্লেখ করেন তারা। এদিকে ব্যবস্থা গ্রহণ ও কার্যার্থে সুনামগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), তাহিরপুর ও বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর অনুলিপি প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক