সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

​শান্তিগঞ্জে বিএনপি’র শোকসভা

  • আপলোড সময় : ১২-০৮-২০২৪ ১২:৪৬:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৪ ১২:৪৬:১২ পূর্বাহ্ন
​শান্তিগঞ্জে বিএনপি’র শোকসভা
কোটা সংস্কার আন্দোলনে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধসহ অন্যান্য শহীদদের স্মরণে শোকসভা ও মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করেছেন শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। রবিবার বিকাল ৫টায় দরগাপাশা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শোকসভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রচার স¤পাদক হিফজুর রহমান চৌধুরী দিদার। দরগাপাশা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ স¤পাদক মুহাম্মদ আলী চৌধুরী শাহ আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুরাদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যের আগে কোটা সংস্কার আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থীসহ সকল শহীদের পরকালীন জীবনের শান্তি কামনা করেন মুরাদ চৌধুরী। তিনি বলেন, এ স্বাধীনতার অগ্রনায়ক হচ্ছেন এ দেশের ছাত্রসমাজ। আমরা তাদের উত্তরোত্তর সফলতা কামনা করি। দীর্ঘদিন পর আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি। নির্যাতনের হাত থেকে রক্ষা পেয়েছি। এটা ভাবতেই ভালো লাগছে। প্রতিটি হত্যাকা-ের বিচার চাই। নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করি।

শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপি নেতা নাজমুল চৌধুরী, দরগাপাশা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মো. মাসুক আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক স¤পাদক দিলদার চৌধুরী, উপজেলা বিএনপি নেতা সজ্জাদুর রহমান, মনফর আলী, ইউনিয়ন যুবদল নেতা সৈয়দ টিপু আলী, যুবরাজ চৌধুরী, জামাল খাঁন, সারোয়ার আহমদ, শ্রমিক দলনেতা ইউনূছ খাঁন ও যুবদল নেতা মিঠু মিয়া।
এসময় উপস্থিত ছিলেন আনু চৌধুরী, মো. হান্নান মিয়া, জুয়েল চৌধুরী, মো. নূরাই মিয়া, সাজুল মিয়া, সাফার উদ্দিন, তাহেল চৌধুরী, লিমন চৌধুরী, কামরুল মিয়া, রাজিব মিয়া, শফিক মিয়া, জাহাঙ্গীর আলম, হানিফ মিয়া, আতিকুর রহমান আতিক, যুবদল নেতা আমীন চৌধুরী, ছাত্রনেতা নুবেল আহমদ প্রমুখ।

আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ক্বারী সাদিক আলী। শোকসভায় মোনাজাত পরিচালনা করেন দরগাপাশা-নোয়াগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ওবায়দুল হক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন