সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি'

বিজয় দিবসে একাই ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন সাবেক মেয়র নাদের বখত

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ১২:৩২:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ১২:৩২:০৪ পূর্বাহ্ন
বিজয় দিবসে একাই ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন সাবেক মেয়র নাদের বখত
স্টাফ রিপোর্টার :: মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র নাদের বখত। রবিবার দিবাগত রাতে (১৬ ডিসেম্বর) সাবেক মেয়র নাদের বখত একাই ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তার সাথে কোনও নেতাকর্মী ছিলেন না। তিনি একাই বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এর আগেও তিনি একাই ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছিলেন। এছাড়াও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন পালন করেছেন। ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের দুই জন মেয়র আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন তাদের একজন নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভি এবং অপরজন হলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। বর্তমানে পৌর মেয়র নাদের বখত একটি মামলায় আসামি হওয়ার কারণে আত্মগোপনে থাকলেও হঠাৎ করেই তিনি শ্রদ্ধা জানাতে আসেন জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন নবনির্মিত শহীদ মিনারে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু