সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

​নির্বাচনের মাধ্যমেই এ সরকার সরে যাবে : পররাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ১২-০৮-২০২৪ ১২:৪৮:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৪ ১২:৪৮:৪৮ পূর্বাহ্ন
​নির্বাচনের মাধ্যমেই এ সরকার সরে যাবে : পররাষ্ট্র উপদেষ্টা

সরকার নির্বাচনের মাধ্যমেই সরে যাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (১১ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। মতবিনিময়ের শুরুতে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য আপনারা অন্তর্বর্তীকালীন সরকার কতদিন মেয়াদ চান? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সময়ে একটি ফায়ার ফাইটিং জব চলছে; সেটা আপনারা জানেন। কারণ ছাত্ররা ট্রাফিক কন্ট্রোল করার কথা ছিল না সেটা তারা করছে। সেটা ছাড়া উপায় ছিল না। তাদের তো স্কুল-কলেজে যেতে হবে। তাই প্রথমে আমরা এই কাজ করি।

তিনি বলেন, যাদের এই কাজ করার কথা তাদের নিয়ে আসতে পারিনি। তবে আমরা আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি অনেক উন্নত হবে। তখন আর এটি লাগবে না। স্থিতিশীলতা ফিরিয়ে আনা আমাদের প্রথম কাজ। সেটা ৭ দিন লাগতে পারে, ১৫ দিন লাগতে পারে, ২ মাসও লাগতে পারে। স্থিতিশীলতা ফিরিয়ে আনার পর হয়ত এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে। কোনো কোনো সমস্যা হচ্ছে, অন্যায় হচ্ছে আইনগতভাবে সেগুলোকে দেখতে হবে। দেখার পর সংশ্লিষ্টরা ঠিক করবে সেই জিনিসগুলো মেরামত করতে কতদিন লাগবে। তারপর মেয়াদ স¤পর্কে বলা যাবে।
তিনি বলেন, নির্বাচন করতে হবে অবশ্যই, সরকার নির্বাচনের মাধ্যমেই সরে যাবে। তার আগে এখনই বলতে পারছি না ঠিক কবে হবে। এটা নিয়ে আপাতত কথা না বলি, আমরা কিছুদিন অপেক্ষা করি। একটা স্ট্যাবিলিটি আসুক, সরকারের পক্ষ থেকে একটা প্রোগ্রাম আসুক এই এই কাজটা করতে হবে। আমরা দেশকে স্বর্গ বানিয়ে যেতে পারবো না, সে ধরনের উচ্চাভিলাস কারোই নেই। কিন্তু আমরা চাচ্ছি যারা বিপ্লব সাধন করেছে তাদের কিছু দাবি দাওয়া আছে, তাদের কিছু শর্ত আছে। তাতে অযৌক্তিক কিছু বলেনি, সেই পথটুকু দেখাতে হবে।

যেহেতু আপনি আন্দোলনে হত্যার ঘটনায় বিচারের কথা বলেছেন তাই শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার জন্য ভারতে কোনো বার্তা দেবেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা ফিরবেন কি না সেটি আমার বিষয় না। এটা যদি আইন মন্ত্রণালয় আমাকে বলে যে তাকে ফিরিয়ে আনার জন্য চিঠি দেন, তাহলে আমি দেবো। এটা দেখতে থাকুন কি হয়। সবকিছু কিন্তু ছাত্রদেরও নিয়ন্ত্রণে না, আমাদের নিয়ন্ত্রণে না এমনকি দেশের নিয়ন্ত্রণেও না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ