সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

বজ্রপাত থেকে রক্ষায় ৫শ তালগাছের চারা রোপণ

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০৯:০৯:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০৯:০৯:১৯ পূর্বাহ্ন
বজ্রপাত থেকে রক্ষায় ৫শ তালগাছের চারা রোপণ
স্টাফ রিপোর্টার :: বজ্রপাত থেকে রক্ষায় পাঁচশত তালগাছের চারা রোপণ করেছে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন। মঙ্গলবার দুপুরে তাহিরপুর উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের ছড়ারপার-মোকসেদপুর সংযোগ সড়কের দুই পাশে ৫শত তালের চারা রোপণ করা হয়। পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি এড়াতে স্থানীয় কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছড়ারপার গ্রামে কৃষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, তালগাছ পরিবেশবান্ধব একটি গাছ এবং এই গাছ প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে রক্ষাকারী পরম বন্ধু। তালগাছের শিকড় মাটির অনেক নিচ পর্যন্ত প্রবেশ করায় ঝড়ে হেলে পড়ে না কিংবা ভেঙে পড়ে না। যেখানে কোনো কিছু চাষ হয় না সেখানেও তালগাছ তার শক্ত অবস্থানে দাঁড়িয়ে যায়। নতুন রাস্তার অবকাঠামো, বাঁধ ও নদীভাঙন ঠেকাতে তালগাছের রয়েছে সফল প্রয়োগ। আগামীতেও দেশের বিভিন্ন জায়গায় তালের চারা রোপণ কর্মসূচি অব্যাহত রাখবে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, তাহিরপুর উপজেলার কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম, তাহিরপুর উপজেলা এবং স্কয়ারের প্রতিনিধি সেলস কো-অর্ডিনেটর ক্রপ কেয়ার ডিভিশনের আনোয়ার হোসেন, সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ মো. জিল্লুর রহমান, জোনাল সেলস ম্যানেজার নুর উদ্দিন আহমেদ, ডিপো ইনচার্জ মো. মাসুদ রানা, ফিল্ড ম্যানেজার মো. নাজমুল হক, স্থানীয় বাসিন্দা শাহজাহান মিয়া, হারুনুর রশিদ, নজরুল ইসলামসহ দুই শতাধিক কৃষক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প