সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা

সুনামগঞ্জে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০৯:২৫:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০৯:২৫:৫১ পূর্বাহ্ন
সুনামগঞ্জে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। সোমবার বেলা ১১টায় শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী নূরুল মোমেন। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বীর মুক্তিযোদ্ধাদের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। বীর শহীদদের রক্তের বিনিময়ে স্বাধীন দেশ পেয়েছি আমরা। তিনি শহীদ বীর মুক্তিযুদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, সুনামগঞ্জে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। তিনি বলেন, সুনামগঞ্জে অফুরন্ত শস্য ভা-ার রয়েছে। এই জেলার সবজি, মাছ অন্য জেলায় বিক্রি হয়। ধান, মাছ ও সবজি উৎপাদনে বিশেষ অবদান রেখেছে এই জেলা। এমনকি বিদেশেও রপ্তানী হয়ে আসছে মাছ। পুরো জেলা এক রতœ ভা-ার বলা যেতে পারে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের মধ্যে উপহার প্রদান করেন অতিথিবৃন্দ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক