সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

ফসলরক্ষা বাঁধের কাজ : এখনও হয়নি ৫৩ হাওরের পিআইসি

  • আপলোড সময় : ১৯-১২-২০২৪ ০৭:৫৪:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৪ ০৭:৫৪:১৬ পূর্বাহ্ন
ফসলরক্ষা বাঁধের কাজ : এখনও হয়নি ৫৩ হাওরের পিআইসি
বিশেষ প্রতিনিধি :: সুনামগঞ্জের হাওরের ফসলরক্ষা বাঁধ সংস্কারে প্রায় ৭শ প্রকল্পের গ্রহণের সিদ্ধান্ত হলেও এখন পর্যন্ত মাত্র ৩৭৪টি পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠিত হয়েছে। কবে সবগুলো পিআইসি গঠিত হবে এবং ফসলরক্ষা বাঁধের কাজ শুরু হবে তা নিয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি সংশ্লিষ্টরা। তবে হাওরে পানি বেশি থাকায় এবং বাঁধ সংস্কারে মাটির সংকটের কারণে কাজে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলায় চলতি বছর ৫৩টি হাওরের ৫৩৪ কিলোমিটার ফসলরক্ষা বেড়িবাঁধ সংস্কার করা হবে। এর মধ্যে রয়েছে ১০৫টি ক্লোজার (বড় ভাঙ্গন)। ফসলরক্ষা বাঁধ সংস্কারে বরাদ্দ চাওয়া হয়েছে প্রায় ১২৫ কোটি টাকা। তবে প্রাথমিকভাবে ৫৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত ১৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ফসলরক্ষা বাঁধের উদ্বোধন হলেও এটাকে লোক দেখানো বলছে হাওর বাঁচাও আন্দোলন। তারা জানিয়েছে পিআইসি এখনো গঠিত না হওয়ায় কাজ শুরু করতেও বিলম্ব হবে। এদিকে সংশ্লিষ্টরা জানিয়েছেন হাওরে পানি বেশি থাকার কারণে এবং মাটি সংকটের কারণেও কাজে বিলম্ব হচ্ছে। চলতি বছর ৮০ ভাগ ফসলরক্ষা বাঁধের কাজ যন্ত্রে এবং ২০ ভাগ কাজ ম্যানুয়াল পদ্ধতিতে করা হবে। তবে বাঁধের মাটি সংকটের কারণেও বাঁধের কাজে বিলম্ব হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ওই সূত্র। পিআইসি বিলম্বে গঠিত হওয়া বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, গত সরকারের সুবিধাভোগীরা এর আগে প্রভাব দেখিয়ে পিআইসি আদায় করে নিতেন। প্রতিটি পিআইসি থেকে ১-৩ লাখ টাকা লেনদেন হতো। এবার বঞ্চিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কমিটিতে স্থান পেয়ে নিজেদের লোকদের দিয়ে পিআইসি করছেন এমন অভিযোগ করেছেন তাদের দলেরই বঞ্চিতরা। এবারও পিআইসি গঠনে লেনদেনের অভিযোগ উঠেছে। গত ১৪ ডিসেম্বর শাল্লায় পিআইসি গঠন নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের এসওসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে বঞ্চনার সুবিচার দাবি করে বিএনপির একটি অংশ। তাদের আন্দোলনের প্রেক্ষিতে জেলা প্রশাসক কার্যক্রম স্থগিত রাখেন। তবে গত ১৭ ডিসেম্বর তিনি শাল্লায় গিয়ে আলোচনা করে মৌখিক স্থগিতাদেশ তুলে নিয়ে কাজ শুরুর নির্দেশনা দেন। শাল্লা উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকরামুল হোসেন বলেন, প্রকৃত কৃষকরা ফসলরক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। আমরা চাই নীতিমালার আলোকে কৃষকের ফসলরক্ষা বাঁধ হোক। কোনও অনিয়ম ও দুর্নীতি করলে আমরা কৃষকদের নিয়ে আন্দোলন করেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, আমরা এখন পর্যন্ত ৩৭৪টি পিআইসির কমিটি গঠন করতে পেরেছি। এই মাসেই সবগুলো কমিটি গঠন করা হবে এবং কাজও শুরু হবে। হাওরে পানি বেশি থাকায় এবং মাটির সংকটের কারণে কাজে বিলম্ব হচ্ছে। আশা করি চলতি মাসেই সবগুলো পিআইসির কমিটি সম্পন্ন করে কাজ শুরু করা যাবে। আর মাটির সংকট স্থানীয়ভাবে সমাধান করতে নির্দেশনা দেওয়া আছে। জেলা প্রশাসক ও ফসলরক্ষা সংশ্লিষ্ট কমিটির সভাপতি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, শাল্লায় পিআইসির জন্য প্রতিবাদ করেছিল কিছু লোক। এটির সমাধান হয়েছে। নীতিমালার আলোকেই আমরা সব কাজ করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন