সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জাতীয় প্রবাসী দিবস পালন

  • আপলোড সময় : ১৯-১২-২০২৪ ০৮:১৩:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৪ ০৮:১৩:৩০ পূর্বাহ্ন
সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জাতীয় প্রবাসী দিবস পালন
স্টাফ রিপোর্টার :: ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস। এ উপলক্ষে সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বিভিন্ন কর্মসূচি পালন করে। বুধবার সকাল ৯টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে প্রতিষ্ঠানের স্টল স্থাপন করা হয়। দিনব্যাপী স্টলে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা বিদেশ গমনেচ্ছুদের প্রতিষ্ঠানে পরিচালিত হয়ে আসা ৩ মাস মেয়াদী বিভিন্ন শর্ট কোর্স, যেমন ক¤িপউটার অপারেশন, ইলেকট্রিক্যাল (ইলেকট্রিশিয়ান), মোবাইল ফোন সার্ভিসিং, অটোমোটিভ (অটোমেকানিক্স), ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন (আর্ক, মিগ ওয়েল্ডিং) প্রশিক্ষণ গ্রহণ বিষয়ে অবগত করেন। একই সাথে তারা প্রচারপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্টল পরিদর্শনকালে অধ্যক্ষ মো. আব্দুর রব জানান, শহরতলির লক্ষণশ্রী ইউনিয়নের হালুয়ারগাঁও এলাকায় সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আগামী পহেলা জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। তাই এর আগে ফরম বিতরণ ও জমাদানের কাজ শেষ হবে। এস.এস.সি ও জে.এস.সি পরীক্ষায় উত্তীর্ণদের বিভিন্ন প্রশিক্ষণে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ