সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

সাদপন্থিদের ইজতেমা নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ১৯-১২-২০২৪ ০৮:২০:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৪ ০৮:২০:০৭ পূর্বাহ্ন
সাদপন্থিদের ইজতেমা নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
সুনামকণ্ঠ ডেস্ক :: টঙ্গীতে তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় সাদপন্থিদের বিষয়ে কী সিদ্ধান্ত জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিবদমান গ্রুপগুলো আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্ত নিক। এ সময় ইজতেমা মাঠ এলাকায় সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় জড়িতরা ছাড় পাবে না বলেও জানান তিনি। বুধবার (১৮ ডিসেম্বর) জুবায়েরপন্থিদের সঙ্গে এক বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সাদপন্থিরা ইজতেমা করতে পারবে কি না সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের (তাবলিগ জামাতের দুই গ্রুপের) ভেতরে কিন্তু একটা আলোচনা চলছে। তারা যদি আলোচনা করে একটা সমাধানে আসতে পারেন। সরকারের অবস্থান কী জানতে চাওয়া হলে তিনি বলেন, ভাইয়েরা আলোচনা করছেন, আলোচনার পর আমরা একটা সিদ্ধান্তে আসব। ইজতেমা মাঠে সংঘর্ষে তিনজন নিহতের ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা হত্যাকা-ের সঙ্গে জড়িত তাদেরকে অবশ্যই আইনের অধ্যায় আনতে হবে। এদের তো ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। খুনিদের তো কোনো অবস্থায়ই ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। তিনি বলেন, তারা (জুবায়েরপন্থি) আজকের ভেতরেই মামলা করবে। মামলার সাথে সাথে যারা প্রকৃত দোষী তাদের আইনের আওতায় নিয়ে আসব। এর আগে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন মাওলানা মামুনুল হকসহ জুবায়েরপন্থি কয়েকজন আলেম। বৈঠকে ভূমি উপদেষ্টা, তথ্য উপদেষ্টাসহ সাত উপদেষ্টা উপস্থিত ছিলেন। বৈঠকে সাদপন্থিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ এবং তাদেরকে ইজতেমা করার অনুমতি না দেওয়ার দাবি জানিয়েছেন জুবায়েরপন্থিরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ