সুনামগঞ্জ , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

সিলেটে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

  • আপলোড সময় : ১৯-১২-২০২৪ ০৮:২১:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৪ ০৮:২১:৩০ পূর্বাহ্ন
সিলেটে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটের চালিবন্দর এলাকায় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বামীর পরিবার এই মৃত্যুকে স্বাভাবিক দাবি করলেও স্ত্রীর পরিবার এটা পরিকল্পিত হত্যাকা- বলে দাবি করছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে অসুস্থ অবস্থায় নগরীর চালিবন্দরস্থ বাসা থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। নিহত রুবেল আহমদ (৩০) সুনামগঞ্জের তাহিরপুরের আবদুল মজিদের ছেলে এবং তার স্ত্রী রাজনা বেগম (২৬) সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার দনারাম গ্রামের আবদুল আলীর মেয়ে। তারা সিলেট নগরীর চালিবন্দরের একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল আহমদ নিজেকে হিজড়া পরিচয় দিতেন। এই পরিচয়ে তিনি নগরীতে হিজড়া দলের সঙ্গে ঘুরতেন। নিজেকে হিজড়া পরিচয় দিলেও তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে বলে জানা গেছে। রুবেল আহমদের মা জানান, কয়েকদিন ধরে রুবেলের স্ত্রী রাজনা জ্বরে ভুগছিলেন। ঘটনার দিন সকালে উঠান ঝাড়– দিতে গিয়ে রাজনা বেশি অসুস্থ হয়ে পড়লে তিনি হাতে-পায়ে তেল মালিশ করে দেন। পরে অবস্থার অবনতি হলে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে তাকে নিয়ে ওসমানী হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে রাজনা জ্ঞান হারিয়ে ফেলেন ও মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। এসময় স্বামী রুবেল আহমদ কান্নাকাটি শুরু করেন। একপর্যায়ে রুবেলও অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। রাজনা বেগমের বাবা আবদুল আলী বলেন, রাজনা সুস্থ ছিলেন। তিন-চারদিন আগেও পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা হয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যেও কোন বিরোধ ছিল না। পারিবারিক কোনো বিরোধে স্বামী-স্ত্রী দুইজনকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এ ব্যাপারে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মৃত্যু নিয়ে সন্দেহ হওয়ায় ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে স্বামী-স্ত্রী দুজনেই অসুস্থ হয়ে মারা গেছেন। তাদের মরদেহ ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স