সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সীমান্তে ১ কোটি ২৮ লাখ টাকার চোরাচালান জব্দ

  • আপলোড সময় : ১৯-১২-২০২৪ ০৮:২২:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৪ ০৮:২২:২০ পূর্বাহ্ন
সীমান্তে ১ কোটি ২৮ লাখ টাকার চোরাচালান জব্দ
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২৮ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। ১৭ ও ১৮ ডিসেম্বর সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়। ৪৮ বিজিবি সূত্রে জানা যায়, ১৭ ও ১৮ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সোনালীচেলা, মিনাটিলা, দমদমিয়া, সোনারহাট, উৎমা, তামাবিল, প্রতাপপুর, নোয়াকোট, সংগ্রাম, লবিয়া, কালাইরাগ, বিছনাকান্দি, কালাসাদেক এবং পান্থুমাই বিওপি অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় সানগ্লাস, প্রসাধন সামগ্রী, চিনি, গরু, গরুর মাংস, শাড়ী, কম্বল, ঔষধ, কমলা, মদ, বিয়ার, বিড়ি বাংলাদেশ হতে পাচারকালে রসুন, শিং মাছ, চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল এবং বারকী নৌকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৮ লাখ ৪৫ হাজার ৪৬০ টাকা। বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দকরা মালামালের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা

বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা