সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

জগন্নাথপুরে আ.লীগ নেতা গ্রেফতার

  • আপলোড সময় : ১৯-১২-২০২৪ ০৮:২৯:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৪ ০৮:২৯:২৪ পূর্বাহ্ন
জগন্নাথপুরে আ.লীগ নেতা গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক স¤পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্রকে (৪৬) গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৮ডিসেম্বর) দুপুর পৌরসভার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র জগন্নাথপুর পৌরসভার জগন্নাথপুর এলাকার মৃত জগদ্বীপ সূত্রধর বীরেন্দ্রের ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটনার সাথে জড়িত সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নুর বাদী হয়ে কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানসহ আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মীর নামে জগন্নাথপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, আদালতে জামিনের জন্য হাজির হলে; আরও তিন নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন