সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

জামালগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপিত

  • আপলোড সময় : ১৯-১২-২০২৪ ০১:০৭:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৪ ০১:০৭:৫৬ অপরাহ্ন
জামালগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপিত
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর (বুধবার) সকাল ১০টা থেকে জামালগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হলো, ‘প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার।’ জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর শুরুতে অভিবাসী মেলার উদ্বোধন করেন। এরপর র‌্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর বলেন, অভিবাসী ও প্রবাসী উভয়ই আলাদা কমিউনিটি। অভিবাসীরা নিজ দেশ ত্যাগ করে স্থায়ী ভাবে বসবাসের জন্য অন্য দেশে গমন করেন। আর প্রবাসীরা একটা নির্দিষ্ট সময়ের জন্য পারিবারিক সচ্ছলতা আনয়নে অর্থোপার্জনের জন্য বিদেশে গমন করে আবার স্বদেশে ফিরে আসেন। তবে উভয় কমিউনিটিই অনেক দুঃখ কষ্ট সহ্য করে পারিবারিক আর্থিক সচ্ছলতা সহ দেশের জন্য গৌরব বয়ে আনেন। সেজন্য বিদেশে গমনেচ্ছু কেউ যেন দালালের মাধ্যমে প্রতারিত না হন, সে ব্যাপারে সচেতন থাকতে হবে। বিদেশে গমনেচ্ছুদের তিনি যথাযথ প্রপার চ্যানেলে কাজের বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন করে সরকারের সংশ্লিষ্ট দফতরের পরামর্শ নিয়ে যেতে উদ্বুদ্ধ করেন। তিনি আরো বলেন, সরকার প্রবাসীদের সুবিধার কথা চিন্তা করে বিদেশে গমনেচ্ছু কর্মীদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে প্রতিনিয়ত কাজ করছে। তবু অনিয়মিতভাবে অভিবাসনের হার কমছে না। তাই সাধারণ মানুষের মাঝে এই বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট সকলকে আরো বোশি করে ভূমিকা রাখতে হবে। তিনি মাইগ্রেশন প্রোগ্রামে ব্র্যাকের কার্যক্রমকে ধন্যবাদ জানান। আলোচনা সভায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বিষয়বস্তু উপস্থাপন করেন, মাইগ্রেশন প্রোগ্রাম জামালগঞ্জের প্রোগ্রাম অর্গানাইজার পাবেল কান্তি সরকার। আলোচনা সভায় অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রণধীর দেবনাথ, বিআরডিবি কর্মকর্তা শ্রীকান্ত সাহা, কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, জামালগঞ্জ থানার এসআই সিদ্দিক আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন প্রবাস ফেরত তরিকুল ইসলাম ও রহিমা আক্তার, প্রবাসবন্ধু ফোরাম জামালগঞ্জ উপজেলার সভাপতি আফছার উদ্দিন, সাধারণ সম্পাদক রুবেল আহমদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী