সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ

  • আপলোড সময় : ২০-১২-২০২৪ ০১:২২:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৪ ০১:২২:১৭ পূর্বাহ্ন
সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের নারায়ণতলা, ডলুরা ও লাউড়েরগড় সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করেছে ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়ন। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় থান কাপড়, কসমেটিক্স, মদ ইত্যাদি। বৃহঃপতিবার (১৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিজিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহঃপতিবার সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণতলা বিওপির নায়েব সুবেদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল নারায়ণতলা, ডলুরা ও লাউড়েরগড় এলাকা থেকে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৪৫ লক্ষ ৩৫ হাজার ৪শ ৫০ টাকা। এছাড়া, বুধবার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কামারভিটা ও শহীদ মিনার এলাকায় মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় সিঙ্গানিয়া ফ্যাব্রিকের থান কাপড়, কসমেটিক্স এবং মদ আটক করা হয়। যার মূল্য ৪০ লক্ষ ২৫ হাজার তিনশ’ টাকা। অন্যদিকে বিশ্বম্ভরপুর ও তাহিরপুরের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে চিনি ও সুপারি, কয়লা, জিরা, গরু ও কম্বল জব্দ করা হয়েছে। এসব পণ্যের মূল্য ৫ লক্ষ ১০ হাজার ১৫০ টাকা। সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, বিভিন্ন উপজেলার সীমান্ত এলাকা থেকে ৪৫ লক্ষ ৩৫ হাজার ৪শ ৫০ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। এসব মালামাল জেলা শুল্ক কার্যালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একইসাথে সীমান্তে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী