সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা
ফলোআপ: ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত

জামালগঞ্জের শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদকে শোকজ

  • আপলোড সময় : ২০-১২-২০২৪ ০১:৩৩:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৪ ০১:৩৩:৩০ পূর্বাহ্ন
জামালগঞ্জের শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদকে শোকজ ছবি: জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো শামীম আহমেদ
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ উপজেলার আলোচিত সেই শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদকে শোকজ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে ছুটি ছাড়াই ২ দিন নিজ কার্যালয়ে উপস্থিত না থাকার দায়ে তাকে এই শোকজ করেন সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহনলাল দাস। জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ গত ৫ ডিসেম্বর বৃহ¯পতিবার তার কার্যালয়ে এসে হাজিরা দিয়েই নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া চলে যান। সেখানে শুক্র ও শনিবার সরকারি ছুটি কাটালেও রবিবার তিনি অফিসে উপস্থিত হননি। শিক্ষা কর্মকর্তার অনুপস্থিতিতে উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। এদিকে অনেক শিক্ষকরা অভিযোগ করে বলেন, বার্ষিক পরিক্ষা চলাকালীন একটা দপ্তরের প্রধান দায়িত্বে থাকা ব্যাক্তি বাড়িতে চলে যাওয়া আমরা শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য চরম হতাশাজনক। যা ইতোপূর্বে জামালগঞ্জে অন্তত বার্ষিক পরীক্ষার সময় কখনো ঘটেনি। জানাযায়, শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ জামালগঞ্জে যোগদান করার পর থেকেই অনিয়মিত অফিস করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সম্প্রতি একাধিক শিক্ষক বিভিন্ন মিটিংয়ে তাঁর ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও অনিয়মিত অফিস করার ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেন। পরে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ও সরেজমিনে ঘুরে ঘটনার সত্যতা নিশ্চিত হলে দৈনিক সুনামকন্ঠসহ দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক মিডিয়াতে নিউজ প্রকাশ হলে শোকজ করেন সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহনলাল দাস। সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, শোকজে জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ তার মায়ের অসুস্থতার বিবরণ দিয়ে ও ছুটি না নিয়ে যাওয়ায় নিজের দোষ স্বীকার করে শোকজের জবাব দেন। এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহনলাল দাস জানান, জামালগঞ্জ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদকে শোকজ করা হয়েছিল। তিনি তার মায়ের অসুস্থতার কথা জানিয়ে আমাদের কাছে শোকজের জবাব দিয়েছেন। মানবিক দিক বিবেচনায় প্রাথমিকভাবে তার অপরাধের শাস্তি শিথিল করা হলো। ভবিষ্যতে এরকম হলে অবশ্যই তার বিরুদ্বে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স