সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি: বাঁধের কাজে অনিয়ম সহ্য করা হবে না

  • আপলোড সময় : ২০-১২-২০২৪ ০১:৩৭:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৪ ০১:৩৭:৫৭ পূর্বাহ্ন
জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি: বাঁধের কাজে অনিয়ম সহ্য করা হবে না
তানভীর আহমেদ :: হাওরের ফসলরক্ষা বাঁধের কাজে কোনো অনিয়ম এবং সময় ক্ষেপণ সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বৃহস্পতিবার তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরে ফসলরক্ষা বাঁধের কাজ পরিদর্শনকালে তিনি এই কথা জানান। তিনি ওইদিন উপজেলায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত ১নং প্রকল্পে আঙ্গারুলি হাওর উপ-প্রকল্পের ডুবন্ত বাঁধের ভাঙ্গা বন্ধকরণ এবং মেরামত কাজ পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, হাওরের একমাত্র বোরো ফসল রক্ষা করতে বাঁধের নির্মাণকাজে কোনো অনিয়ম হলে তা সহ্য করা হবে না। তিনি বলেন, বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে হবে। কোনো অজুহাত দেখিয়ে সময় ক্ষেপণ করা যাবে না। অনিয়ম করলে সংশ্লিষ্টদের কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না। অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বাঁধের কাজ পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবস¤পদ ব্যবস্থাপনা) সুনজিত কুমার চন্দ, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পওর-১) মো. মামুন হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম, সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, সুনামগঞ্জ নেজারত ডেপুটি কালেক্টর মো. মোস্তাফিজুর রহমান ইমন, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. মনির হোসেনসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার ব্যক্তিবর্গ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী