সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

পূর্ণমাত্রায় সেবা দিতে প্রস্তুত ৯৯৯

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৪ ০২:৩৬:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৪ ০২:৩৬:১০ অপরাহ্ন
পূর্ণমাত্রায় সেবা দিতে প্রস্তুত ৯৯৯
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। সরকার পতনের পর রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর হামলা চালায়। ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে পুড়িয়ে দেওয়া হয় রাজধানীসহ সারা দেশের থানা ও ট্রাফিক পুলিশ বক্সসহ সরকারি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান। এতে ভেঙে যায় দেশের নিরাপত্তা ব্যবস্থাপনা। এ কারণে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সহযোগিতা পূর্ণমাত্রায় জনমানুষ পায়নি। তবে বিভিন্ন স্থান থেকে আসা ফোন কলে সীমিত সেবা চালু রাখে জাতীয় জরুরি সেবা ৯৯৯। 
 
মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১টায় পুলিশ সদর দপ্তর থেকে এক খুদে বার্তার মাধ্যমে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর বিষয়টি জানানো হয়।

পুলিশ সদর দপ্তর জানায়, দেশ আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে। সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে ট্রাফিক বিভাগের সদস্যরা। দেশের বিভিন্ন স্থানে থানা কার্যক্রম পুনরায় চালু হয়েছে। সরকারি দপ্তরগুলোতেও কার্যক্রম চালু হচ্ছে। এ অবস্থায় দেশের মানুষের কাক্সিক্ষত নাগরিক সেবা দিতে ব্যাহত হয় জাতীয় জরুরি সেবা ৯৯৯। তবে ৮ দিন পর পূর্ণমাত্রায় এর কার্যক্রম চালু হয়েছে।  
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আনোয়ার সাত্তার বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কার্যক্রম বন্ধ ছিল না। গত ৫ আগস্ট পর্যন্ত আমরা শতভাগ সেবামূলক কার্যক্রম চালু রাখতে পেরেছি। গত ৬ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত আমরা সীমিত আকারে সেবা দিতে পেরেছি।

সীমিত আকারে সেবা দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, দেশের এমন পরিস্থিতিতে বিভিন্ন থানায় পুলিশের উপস্থিতি ছিল না। তাই আমরা পূর্ণ সেবা দিতে পারিনি। তবে আমরা ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা দিতে পেরেছি। তবে ১২ আগস্ট থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কার্যক্রম শতভাগ চালু হয়েছে। আনোয়ার সাত্তার বলেন, আগের মতো আমরা নাগরিকদের সঠিক ও পূর্ণ সেবা দিতে প্রস্তুত রয়েছি।  

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ