সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

পরাণের পাখি

  • আপলোড সময় : ২১-১২-২০২৪ ০৮:৩৬:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৪ ০৮:৩৬:৩৮ পূর্বাহ্ন
পরাণের পাখি
শামস শামীম কবি হেলাল হাফিজ ব্যক্তিজীবনে এক মহান নিঃসঙ্গ মানুষ ছিলেন। ভেতরে আগুন পোষা মানুষটি ছিলেন কথাহীন একেলা মানুষ। বাংলা কবিতায় তুমুল জনপ্রিয়তা নিয়ে রাষ্ট্রীয় অবহেলা, অনাদর রয়ে সয়ে চলে গেলেন তিনি। মরে পড়ে রইলেন বেশ কিছুক্ষণ হোস্টেলের বাথরুমে। নিঃসঙ্গ কবির শেষ বেলায় এমন মর্মান্তিক মৃত্যুতে বুকটা দিরিম দিরিম করছে। কেদেছে বোবা বেদনাগুলোও। বহুরকমের কবিতার মধ্যে কবি হেলাল হাফিজের কবিতাও এক বিশেষ প্রজাতির। প্রেম ও দ্রোহ সমান্তরাল হেটেছে। জন্মভূমির মাটি মাখামাখি করে বসবাস করেছে। তার কবিতার সেই মাটিঘ্রাণ শুঁকে এদেশের কাব্য ও সাহিত্যের বাইরের তরুণরাও প্রেম ও দ্রোহের পাঠ নিয়েছে অবচেতনে। তারা কবিতায় দেয়ালকে করেছে বর্ণিল। দেয়াল হয়ে ওঠেছে সময়ের প্রোজ্জ্বল পাঠ আর রাজনীতির মাঠ। তার কবিতা কখনো হয়ে ওঠেছে স্লোগান, কখনো পত্রপাঠ মুগ্ধতায় হয়ে ওঠেছে প্রেমিক-প্রেমিকার রঙিন উঠোন। জনসভার ভাষণ আর জীবনের বহুব্যঞ্জনার কোমল কঠোর সুরে সুরে এগিয়েছে কবিতা। কষ্টের ফেরিওয়ালা হয়ে সেই সুরে শাণ দিয়েছিলেন তিনি। কখনো ভিজিয়েছেন বেদনায়, প্রেমের কোমল পেলবতায় মাতিয়েছেন বড়ো একটা প্রজন্মকে। কবি হেলাল হাফিজ নিঃসঙ্গ জীবনে এক নিভৃতচারী সাধক ছিলেন। ‘একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট’ চেপেই যাপন করেছেন একেলা জীবন। বিচ্ছেদের বিষে নীল কবি, কাব্যভুবনে তুমুল জনপ্রিয়তা নিয়েও আলাপে-সংলাপে ছিলেন না নিজে। বঞ্চনা আর বেদনাই ছিল তার নান্দনিক অলঙ্কার। নিঃসঙ্গ ও নিঃসহায় অবস্থায় বাথরুমে শেষ হয়েছে তার জীবনের কোলাহল। কেউ জানলইনা তিনি সেখানে মরে পড়ে আছেন। কারও যেন কোনও দায় ছিলনা! একটা জলজ্যান্ত মানুষ, প্রভাবশালী ও ভীষণ জনপ্রিয় একজন কবিকে সুখ শান্তির মৃত্যু দিতে পারলনা রাষ্ট্র! আফসোস! হেলাল হাফিজের প্রেমের কবিতায় প্রিয়তমার মন জয় করেছে অনেক যুবক। প্রেয়সীর সান্নিধ্যে উতলা হয়ে দিয়েছে একপশলা চুমুক। হাত ধরে হেটে হেটে পৌঁছে গেছে বেদনার আঁকাবাকা পথে। ছ্যাকা খেয়ে আশ্রয় নিয়েছে তার কবিতায়। আরেকদলকে দিয়েছে সময়ের পাঠ। যৌবনের ধাত ও জাত চিনিয়েছে। টেনে এনেছে রাজপথে দ্রোহের সুরে সুরে। রাজপথে রঙিনফুল হয়ে মিটিয়েছে মানবজন্মের কলঙ্ক। গ্রামের ছাপোষা তরুণও কবিতার পঙক্তির শক্তিতে বলিয়ান হয়ে গেয়েছে যৌবনের গান। আমিও প্রেম ও দ্রোহের ধারাপাত শিখেছি উঠতি বয়সে। কবির কবিতা ধার করে চিঠি লিখে তরুণীমহলে পেয়েছি কদর। বহুবন্ধুর চিঠি লিখে দিয়েছি কবিতার প্রোজ্জ্বল পঙক্তি দিয়ে। সবাই মিলে হল্লা করে প্রেমের গান গেয়েছি, গেয়েছি ছ্যাকা খাওয়ার গান তার কবিতায় বুঁদ থেকে। কত পড়ালেখাহীন প্রবাসী স্বজনের স্ত্রীর চিঠি লিখতে গিয়ে আশ্রয় নিয়েছি কবির কবিতায়। যোজন দূরে থাকা স্বামী-স্ত্রীর আবেগের ছবি কল্পনায় এঁকে পুলকিত হয়েছি। কতভাবে প্রথম যৌবন ও কৈশোরে ‘যে জলে আগুন জ্বলে’র এক টেকসই ত্রিপালের নিচে স্বস্তি ও উচ্ছ্বাসে খুঁজেছি নিজেকে। মিছিলের সব হাত কণ্ঠ ও পাগুলোকেও চিনিয়েছিল নিষিদ্ধ স¤পাদকীয়তে। মহান এই কবির মৃত্যুতে আমি পাতার মর্মর শব্দে শুনছি জাতীয় সঙ্গীত এক দুঃসহকালে। একটি পতাকার বেদনা নিয়ে চলে গেছেন আমাদের পরাণের পাখি। তার তরে অতল শ্রদ্ধা। “পরাণের পাখি তুমি একবার সেই কথা কও, আমার সূর্যের কথা, কাক্সিক্ষত দিনের কথা, সুশোভন স্বপ্নের কথাটা বলো,-শুনুক মানুষ।”

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন