সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

গবেষক মাহবুবুর রউফ নয়ন ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ইউকে’র আহ্বায়ক মনোনীত

  • আপলোড সময় : ২১-১২-২০২৪ ০৮:৪০:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৪ ০৮:৪০:১৫ পূর্বাহ্ন
গবেষক মাহবুবুর রউফ নয়ন ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ইউকে’র আহ্বায়ক মনোনীত
স্টাফ রিপোর্টার :: ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব) কেন্দ্রীয় কমিটির ইউকে শাখার আহ্বায়ক মনোনীত হয়েছেন শান্তিগঞ্জ উপজেলার কৃতী সন্তান প্রভাষক ও গবেষক মো. মাহবুবুর রউফ নয়ন। শুক্রবার (২০ ডিসেম্বর) ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব) কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক মাসুম বিল্লাহ স্বাক্ষরিত পত্রে ২৬ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। জানা যায়, ইতিপূর্বে নয়ন ‘ইটাব’-এর পক্ষে বাংলাদেশ এর প্রতিনিধি হয়ে আইএটিইএফএল আন্তর্জাতিক কনফারেন্সেও যোগদান করেন। নয়ন সুনামগঞ্জের বরেণ্য শিক্ষাবিদ মরহুম আলহাজ্ব আব্দুর রউফ ও রতœগর্ভা মা জাহানারা রউফের পুত্র। তার গ্রামের বাড়ি শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামে। গবেষক মো. মাহবুবুর রহমান নয়ন বলেন, ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব) সংগঠনের পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা আমি আমার সর্বোচ্চ দিয়ে পালনের চেষ্টা করব। তিনি আরো বলেন, শাবিপ্রবি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেই ২০১০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সিলেট নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছি এবং শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন ধরেই ‘ইটাব’ সংগঠনের সাথে কাজ করেছি। বর্তমানে আমি উচ্চ শিক্ষার্থে ইউনিভার্সিটি অব হার্ডফোর্ডশ্যায়ার ইউকে থেকে এমএ এডুকেশন রিসার্চার হিসেবে অধ্যয়নরত আছি এবং ইউকেতে এসেও ইটাবের পক্ষে কাজ করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ