সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
সুনামগঞ্জ-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার লিটনের মতবিনিময়

সমৃদ্ধ দেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে সাথে নিয়ে কাজ করবো

  • আপলোড সময় : ২১-১২-২০২৪ ০৮:৫০:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৪ ০৮:৫০:৫৯ পূর্বাহ্ন
সমৃদ্ধ দেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে সাথে নিয়ে কাজ করবো
স্টাফ রিপোর্টার :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-তাহিরপুর-জামালগঞ্জ-মধ্যনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ সরকারি কলেজ ও জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের বর্তমান সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ঐতিহাসিক বটতলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা আব্দুল ওহাব। সাচনাবাজার ইউপি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি’র নেতা মঞ্জুরুল হক আফিন্দীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা বিএনপি'র সাবেক সহসাধারণ সম্পাদক গোলাম রব্বানী আফিন্দী, সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মো. শাহ জাহান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ফেনারবাঁক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন দিপক, জামালগঞ্জ উত্তর ইউপি বিএনপি সভাপতি আলী আক্কাস মুরাদ। বিএনপি নেতা সেলিম আহমেদ, আব্দুর নুর আখঞ্জী, ফজলুল হক গোলাপ, রোকন মিয়া, মিজানুর রহমান, উসমান গণি, জিয়াউর রহমান, কাজী শহীদ, মঈনুল ইসলাম, নাজমুল হাসান অপু, নুর আহম্মদ, রুবেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটনকে এমপি হিসেবে দেখতে চাই। ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন এমপি প্রার্থী হিসেবে সব শ্রেণি-পেশার মানুষের কাছে পরিচিত মুখ। এ আসনে অন্যান্য প্রার্থীর তুলনায় তিনি দলীয় যোগ্য প্রার্থী। যে কারণে আমরা বিএনপির নীতি নির্ধারণী ফোরামের কাছে দাবি করছি এ আসনে তাঁকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হোক। ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য। জনগণের কল্যাণের জন্য। আমার ছাত্রজীবন থেকে শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের পরামর্শে জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। তারেক রহমানের আহ্বান রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনস¤পৃক্তিকরণের মাধ্যমে সাম্য, মানবিক রাষ্ট্র, সামাজিক মূল্যবোধ, ন্যায়বিচার, আইনের শাসন, মানুষের জীবনমান উন্নয়ন ও সুখী, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় নতুন প্রজন্মকে সাথে নিয়ে কাজ করতে চাই। দেশপ্রেমিক, সুশিক্ষিত, মেধা ও যোগ্যতার ভিত্তিতে গ্রহণযোগ্য নেতৃত্বের মাধ্যমে সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য সুনামগঞ্জ-১ আসনের সকল পেশার জনগণের ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ