সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

পোস্টমাস্টার মো. শাহজান স্মরণে আলোচনা সভা

  • আপলোড সময় : ২১-১২-২০২৪ ০১:০০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৪ ০১:০০:৩৭ অপরাহ্ন
পোস্টমাস্টার মো. শাহজান স্মরণে আলোচনা সভা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ প্রধান ডাকঘরের সাবেক পোস্ট মাস্টার ও বিশ্বম্ভরপুর সমিতি, সুনামগঞ্জের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মরহুম মো. শাহজান স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্বম্ভরপুর সমিতি, সুনামগঞ্জের আয়োজনে শনিবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সমিতির প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল কাইয়ুম মাস্টারের সভাপতিত্বে ও সদস্য মো. তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে অংশ নেন বিশ্বম্ভরপুর সমিতি, সুনামগঞ্জের সদস্য অ্যাডভোকেট তৈয়বুর রহমান বাবুল, অ্যাডভোকেট আব্দুল হক, মুফতি আব্দুল হক, মাওলানা আব্দুর রকিব, মাওলানা রফিক আহমদ, আব্দুল মালেক, প্রভাষক মশিউর রহমান, হাফিজ নূর আহমেদ, জিয়াউল হক, মো. শওকত আলী, মো. নূরুল ইসলাম, মো. জহিনুর মিয়া, সেলিম আহমদ, আব্দুল মান্নান, দুলাল মিয়া, জিয়াউর রহমান, শাহ জালাল সুমন প্রমুখ। পরিবারের পক্ষে আলোচনায় অংশ নেন মরহুম মো. শাহজাহানের সহধর্মিণী মোছা. হাজেরা খাতুন। বক্তারা বলেন, পোস্টমাস্টার মো. শাহজান অত্যন্ত মানবিক এবং পরোপকারী মানুষ ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি নির্মোহ, নির্লোভ, নিরহংকার, বন্ধুসুলভ ও নৈব্যক্তিক চরিত্রের অধিকারী ছিলেন। সমাজে সত্য ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করেছেন। তিনি অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে আমৃত্যু সুনামগঞ্জ প্রধান ডাকঘরের পোস্টমাস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। মানুষকে কীভাবে সহজে সেবা দেয়া যায় সেজন্য তিনি ব্যস্ত থাকতেন। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সদস্য হাফিজ আব্দুল গফফার এবং শোকবার্তা পাঠ করেন দুলাল মিয়া। রুহের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন মুফতি আব্দুল হক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী