সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

মানুষকে ব্যক্তিমালিকানার মোহগর্তে রেখে শান্তি সম্ভব নয়

  • আপলোড সময় : ২২-১২-২০২৪ ১২:২৮:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৪ ১২:২৮:১৩ পূর্বাহ্ন
মানুষকে ব্যক্তিমালিকানার মোহগর্তে রেখে শান্তি সম্ভব নয়
দেশে শান্তি নেই। এটি কোনও নতুন কথা নয়। বাংলাদেশ কেন এই উপমহাদেশে শান্তিভঙ্গের অনেক অনেক কারণ ও ঐতিহাসিক উদাহরণ দেওয়া যায়। সেটা আবার কমবেশি সকলেরই জানা। এখানে উদাহরণ টানা জরুরি বলে মনে করছি না। রবীন্দ্রনাথ যখন কবিতা লেখেন, “পরে মাস দেড়ে ভিটে মাটি ছড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি, সকলই বিক্রি মিথ্যা দেনার খতে। এ জগতে, হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহগর্তে, তাই লিখি দিল বিশ্বনিখিল দু বিঘার পরিবর্তে।” এই কবিতার ‘মোহগর্ত’ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একটু ভাবনা করলেই বোঝা যায় ‘দুই বিঘার মালিক’ উপেন সম্পদে ব্যক্তিগত মালিকানার মোহ থেকে ‘রাজা’র (আসলে সামন্তযুগীয় শোষক জমিদার, উপেন তাকে রাজা বলে মানে।) ষড়যন্ত্রের শিকার হয়ে দুই বিঘার পরিবর্তে ভগবানের লিখে দেওয়া বিশ^নিখিলের মালিক হয়ে গিয়ে আসলে উদ্বাস্তু হয়ে পড়েছে। ব্যক্তিমালিকানার ‘আরও চাই’র ষাড়যান্ত্রিক ফাঁদে পড়ে উপেনের নিঃস্ব হয়ে পড়ার ভেতরে লুকানো মর্মবেদনার তীব্রতাকে প্রকাশ করেছেন কবি। এটার নামই রাজনীতি। যে-রাজনীতি সম্পদের উপর ব্যক্তিমালিকানা প্রতিষ্ঠার পর থেকে মানবসভ্যতার ভেতরের অসভ্যতার আধিপত্য রূপে সুপ্রতিষ্ঠিত। উপেন এই অসভ্যতার বা রাজনীতির শিকার। এই অসভ্যতা কিংবা বর্বরতাই কবিকল্পনার কারসাজিতে হয়ে উঠেছে উপেনের ‘বিশ্বনিখিলের মালিক’ হয়ে উঠার প্রাহসনিক সান্ত¡না, যার একটাই নিহিতার্থ উদ্বাস্তুতা ও উদ্বাস্তুতার মর্মবেদনার ভয়ঙ্করত্ব। উদ্বাস্তু এই উপেন শান্তি চায়। কিন্তু তার জন্যে ব্যক্তিমালিকানার পৃথিবীতে শান্তি কোথাও নেই। রবীন্দ্রনাথ যতো দিন জীবিত ছিলেন, তার আগেও উপেনরা ছিলো এবং এখনও আছে সমগ্র পৃথিবীতে, এই উপমহাদেশে, এই বাংলাদেশেও। তারা শান্তির প্রত্যাশায় জীবন কাটায়, শান্তি মিলে না। বাংলাদেশে উপেনকে নিঃস্ব করে দেওয়ার লুটপাটের রাজত্ব কায়েম থাকে, স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও, মুক্তি-শান্তি কীছুই মিলে না, বরং সম্প্রতি অশান্তির মেঘ আরও ঘনীভূত হয়েছে এবং অভিজ্ঞমহলের ধারণা তৃতীয় বিশ^যুদ্ধের নাভিকেন্দ্রে পরিণত হতে যাচ্ছে দেশ। এমন ক্রান্তিকালে ও পরিস্থিতিতে ‘সুনামগঞ্জে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ’ গঠন করা হয়েছে মর্মে সংবাদমাধ্যমে জানা গেলো। তাঁদেরকে ধন্যবাদ। তাঁরা ‘পিস’ শব্দটির মোড়কে ‘শান্তি’র সন্ধানে বেরিয়েছেন। কিন্তু মনে রাখতে হবে, মানুষকে ব্যক্তিমালিকানার মোহগর্তে রেখে এক কণা শান্তিও অর্জন করা সম্ভব নয়। উপেনের ‘দুই বিঘার পরিবর্তে ভগবানের লিখে দেওয়া বিশ^নিখিলের মালিক হয়ে উঠার’ আর্থসামাজিক প্রবণতা প্রতিরোধ করা না গেলে শান্তি প্রতিষ্ঠিত কখনওই হবে না। শোষণ ও শান্তি কখনওই সহাবস্থান করে না বলে মানুষে মানুষে শান্তিপূর্ণ সহাবস্থান কনওই সম্ভব নয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী