সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির অর্থ বিতরণ

  • আপলোড সময় : ২২-১২-২০২৪ ১২:৩৬:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৪ ১২:৩৬:৫৬ পূর্বাহ্ন
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির অর্থ বিতরণ
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সংগঠনের সদস্যদের মধ্যে অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের কাজীর পয়েন্ট এলাকায় সংগঠনের কার্যালয়ে এই অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষাবৃত্তি, এককালীন অনুদান, সাধারণ চিকিৎসা/কন্যার বিবাহ/প্রাকৃতিক দুর্যোগ এবং জটিল ও ব্যয়বহুল চিকিৎসা খাতে মঞ্জুরীকৃত ৮ লাখ ২ হাজার টাকা ৭৫ জনের মধ্যে বিতরণ করা হয়েছে। অর্থ বিতরণপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. সৈয়দ মনোওয়ার আলী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর পরিমল কান্তি দে, সহ-সভাপতি প্রফেসর সৈয়দ মুহিবুল ইসলাম, প্রফেসর ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম গাজী, কোষাধ্যক্ষ মো. তাজ উদ্দিন, সদস্য একেএম উছমান গণী, শিক্ষার্থী মাহমুদা আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম বলেন, এই সংগঠনের কল্যাণমুখী কার্যক্রম বেড়েছে। সংগঠনে যারা আর্থিক দুর্বলতায় আছেন, তারা যেন এই সুবিধা ভোগ করতে পারেন। সুবিধা পাওয়াও সম্মানের। আরও সুযোগ-সুবিধা দিনে দিনে বাড়বে। তিনি বলেন, সংগঠনের ভবনের জায়গা পেতে ভবন নির্মাণ করতে সকলে প্রচেষ্টা চালাতে হবে। প্রশাসনের পক্ষ থেকেও সকল প্রকার সহযোগিতা করা হবে। তিনি আরও বলেন, চিকিৎসা সেবার জন্য সমাজসেবার অনুদান পাওয়া যাবে। তবে রোগের সকল প্রকার কাগজ সংগ্রহ করে জমা দিলে তখন অনুদানের ব্যবস্থা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু