সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধন সব হাওরে দ্রুত বাঁধের কাজ শুরুর দাবি

  • আপলোড সময় : ২২-১২-২০২৪ ১২:৪৪:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৪ ১২:৪৪:৩৮ পূর্বাহ্ন
হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধন সব হাওরে দ্রুত বাঁধের কাজ শুরুর দাবি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে এখনও সব হাওরের পিআইসি ও বাঁধের কাজ শুরু না করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এই মানববন্ধন করে হাওর বাঁচাও আন্দোলন, সুনামগঞ্জ জেলা কমিটি। মানববন্ধন থেকে সব হাওরে দ্রুত বাঁধের কাজ শুরুর দাবি জানানো হয়। হাওর বাঁচাও আন্দোলন, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সহ-সভাপতি সুখেন্দু সেন, সাধারণ স¤পাদক বিজন সেন রায়, হাওর বাঁচাও আন্দোলন জেলা কমিটির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, যুগ্ম সাধারণ স¤পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক স¤পাদক নজরুল ইসলাম, সদস্য আনোয়ারুল হক, দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহ হেলালী, জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাহানা আল আজাদ, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল গণী আনসারী, ছাতক উপজেলা শাখার সদস্যসচিব জাহাঙ্গীর আলম, সদস্য সুজন তালুকদার, শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ, সদর উপজেলা কমিটির দপ্তর সম্পাদক এম.আর শামীম তালুকদার, শান্তিগঞ্জ শাখার অর্থ সম্পাদক জিয়া উদ্দিন, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান, দিরাই উপজেলা কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান। মানববন্ধনে বক্তারা বলেন, অপ্রয়োজনীয় ফসলরক্ষা বাঁধের উদ্বোধন করে নাটক করা হচ্ছে। এবারও দুর্নীতি করার প্রক্রিয়া শুরু হয়েছে। অপ্রয়োজনীয় ফসলরক্ষা বাঁধের বরাদ্দ গতবারের মতো রাখা হয়েছে। সংস্কারের নামে বরাদ্দ দেওয়া হয়েছে অনেকগুণ বেশি। পাউবো’র দুর্নীতি এখনই থামাতে হবে। বক্তারা বলেন, গত বছর দৃশ্যমান স্থানে সাইনবোর্ড স্থাপন করা হয়নি। কোনো বেড়িবাঁধে সাইনবোর্ড স্থাপন ছিল না। স্থাপন করা সাইনবোর্ডে ভুয়া মোবাইল নম্বর ছিল। এসও’র মোবাইলে যোগাযোগ করা যেতো না। এবারও এমনটি হলে তা প্রতিহত করা হবে। মানববন্ধনে বক্তারা, সব হাওরে দ্রুত বাঁধের কাজ শুরুর দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী