সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

সুনামগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

  • আপলোড সময় : ২২-১২-২০২৪ ১২:৪৬:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৪ ১২:৪৬:৫৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এতে ৪৭ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে বিকেল ৪টায় সুনামগঞ্জ প্রেসক্লাব দ্বিবার্ষিক নির্বাচন-২০২৪ইং এর রিটার্নিং অফিসার জেলা তথ্য কর্মকর্তা শুভ রায় সুমন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায় মনোনয়নপত্র প্রত্যাহার করায় ওইপদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ। এছাড়া দপ্তর সম্পাদক পদে মো. সোহেল আলমও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ২৭ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক খবরপত্র প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের বার্তা সম্পাদক আল হেলাল দ্বিতীয় বারের মতো এবারও নির্বাচিত হয়েছেন। এছাড়া ২৩ ভোট পেয়ে সহ-সভাপতি পদে সাপ্তাহিক সুনামগঞ্জ রিপোর্ট পত্রিকার নির্বাহী সম্পাদক রওনক আহমদ বখত নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে এক ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন সাংবাদিক সিরাজুল ইসলাম শ্যামল। তিনি পেয়েছেন ২২ ভোট। বিজয়ী প্রার্থী সাংবাদিক মাসুম হেলাল পেয়েছেন ২৩ ভোট। যুগ্ম সম্পাদক পদে ২০ ভোট পেয়ে সাংবাদিক মো. বাবুল মিয়া বিজয়ী হয়েছেন। ২৩ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন সাংবাদিক শহীদনূর আহমদ। ২৪ ভোট পেয়ে ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সাংবাদিক রাজু আহমেদ রমজান, ২৮ ভোট পেয়ে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আলাউর রহমান। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান পীর, আমিনুল হক, একে কুদরত পাশা, ঝুনু চৌধুরী, স্বপন কুমার সরকার ও আনোয়ারুল হক। নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে প্রেসক্লাবের সিনিয়র সদস্য অ্যাডভোকেট জিয়াউর রহীম শাহিন ও প্রভাষক দুলাল মিয়া দায়িত্ব পালন করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন