সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

জাউয়াবাজারে পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৯:৩১:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০৯:৩১:৫৬ পূর্বাহ্ন
জাউয়াবাজারে পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ
স্টাফ রিপোর্টার :: ছাতক উপজেলার জাউয়াবাজারে ফসলরক্ষা বাধ নির্মাণকাজে পিআইসি কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে রবিবার (২২ ডিসেম্বর) জেলা প্রশাসক বরাবর জাউয়াবাজার ইউনিয়নের কৃষকদের পক্ষে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এর অনুলিপি ছাতক উপজেলা নির্বাহী অফিসার, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, সুনামগঞ্জ জেলা হাওর বাচাও আন্দোলন কমিটি, সুনামগঞ্জ প্রেসক্লাব ও ছাতক উপজেলা প্রেসক্লাব বরাবর দেয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, জাউয়াবাজার ইউনিয়নের বিভিন্ন পিআইসি কাজের জন্য কমিটি জমা দেন স্থানীয় কৃষকরা। কমিটিগুলো জনসম্মুখে যাচাই-বাছাই না করে স¤পূর্ণ অনিয়ম ও বড় অংকের টাকার বিনিময়ে চিহ্নিত আওয়ামী দোসরদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। সঠিক তদন্তে সত্যতা প্রমাণ পাওয়া যাবে। এমতাবস্থায় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে করা অবৈধ কমিটি বাতিল করে পুনরায় স্বচ্ছতার ভিত্তিতে যাচাই-বাছাই করে নতুন কমিটি গঠনের জন্য আবেদন জানান তারা। ছাতক উপজেলার দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মাছুম চৌধুরীকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে আমরা নিয়মের মধ্যেই সবকিছু করেছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ