সুনামগঞ্জ , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
মতবিনিময় সভায় শিল্পকলা একাডমির মহাপরিচালক

বৈষম্যহীন দেশ গড়তে মেধার মূল্যায়ন করতে হবে

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৯:৩৯:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০৯:৩৯:৩৮ পূর্বাহ্ন
বৈষম্যহীন দেশ গড়তে মেধার মূল্যায়ন করতে হবে
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমদ বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে মেধার চর্চা করতে হবে, মেধার মূল্যায়ন করতে হবে। তিনি বলেন, সুষ্ঠু ধারার প্রতিযোগিতার মাধ্যমে আমাদের শিশুদের মেধাবী করে তুলতে হবে। রবিবার সকালে জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে শিল্পকলা একাডেমির প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও অভিভাবকদের সঙ্গ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাচ্চাদের প্রশ্ন করতে শেখাতে হবে। প্রশ্ন করতে শিখলেই সাহসী হয়ে উঠবে। মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমদ আরও বলন, বিগত ১৫ বছর কেউ কোনো প্রশ্ন করতে পারেনি। ওই সময় প্রশ্ন করা বন্ধ ছিল। প্রশ্ন করলে আমি খুশি হবো। প্রশ্ন করলেই সমাধান বেরিয়ে আসবে। উপস্থি প্রশিক্ষক, নাট্যকারদের প্রতি আহ্বান জানিয়ে ড. সৈয়দ জামিল আহমদ বলেন, বাচ্চাদের পাঠ্যপুস্তক অনুযায়ী নাটক তৈরি করুন। যে তা জীবন ও বাস্তবমুখী হয়। তিনি বলেন, বাচ্চারা যেন উৎসাহ ও হৈহুল্লুরের মাধ্যমে শিখতে পারে। শুধু বাচ্চারা নয়, উদীয়মানদেরও খুজে বের করতে হবে। এসময় মহাপরিচালক শিল্পকলাকে জনবান্ধব করে তুলতে সবার প্রতি আহ্বান জানান। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, হাছন রাজা পরিষদের সভাপতি গবেষক ও লেখক দেওয়ান সাখাওয়াতুল রাজা চৌধুরী সামারিন, সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্ত প্রমুখ। পরে শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমদ সুনামগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। এর আগে শনিবার রাতে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে হাছন রাজা ও মরমী সাধকদের স্মরণে লোকসংগীত অনুষ্ঠান উদ্বোধন করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা