সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো

বেড়িবাঁধে স্লুইচ গেইটের নির্মাণ: ব্লক নির্মাণে ব্যবহার হচ্ছে মাটিমিশ্রিত পাথর

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৯:৪২:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০৯:৪২:১৩ পূর্বাহ্ন
বেড়িবাঁধে স্লুইচ গেইটের নির্মাণ: ব্লক নির্মাণে ব্যবহার হচ্ছে মাটিমিশ্রিত পাথর
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি স্লুইচ গেইটের ব্লক নির্মাণকাজে মাটিমিশ্রিত পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে আগাম বন্যা থেকে কালনার হাওরের ফসল ও বেড়িবাঁধের সুরক্ষায় ২০২৩ সালে দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর ও নূরপুর গ্রামের মধ্যবর্তী পেটফুলা বেড়িবাঁধে স্লুইচ গেইটের নির্মাণকাজ শুরু হয়। আগামী ২০২৫ সালের মাঝামাঝি সময়ে নির্মাণ কাজ শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যথাযথ তদারকির অভাবের ঠিকাদারের লোকজন শুরু থেকেই দায়সারাভাবে স্লুইচ গেইটের নির্মাণকাজ করে যাচ্ছেন। সম্প্রতি স্লুইচ গেইটের ব্লক নির্মাণকাজে মাটি ও কাদা মিশ্রিত বালি-পাথর ব্যবহার করা হচ্ছে। পাথর না ধুয়েই মাটিসহ পাথর দিয়ে ব্লক নির্মাণ করা হচ্ছে, ফলে টেকসই ব্লক নির্মাণ হচ্ছে না। আলীপুর গ্রামের বাসিন্দা হোসেন মিয়া ও সুজন বলেন, বন্যার সময় পানিতে যেসব পাথর তলিয়ে গিয়েছিল এসব পাথর না ধুয়েই ব্লক নির্মাণের কাজে ব্যবহার করা হচ্ছে। এসব পাথরে অর্ধেকই মাটি। যেকারণে ব্লক টেকসই হচ্ছেনা। ভেঙে যাচ্ছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ব্লক নির্মাণে মাটি মিশ্রিত পাথর ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার ভজন বাবু। তিনি জানান, স্থানীয় লোকজনদেরকে দিয়ে পাথর ধোয়ানো হচ্ছে যাতে কাজে কোনো অনিয়ম না হয়। মাটিমিশ্রিত কিছু পাথর ধোয়ার জন্য রাখা হয়েছিল। পরে এগুলো ধুয়ে ব্লকের কাজে ব্যবহার করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড দোয়ারাবাজার পওর উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. শমশের আলী মন্টু জানান, কাজে কোনো অনিয়ম হচ্ছেনা। ইতোমধ্যে স্লুইচ গেইটের মূল স্ট্রাকচারের কাজ সম্পন্ন হয়ে গেছে। এখন ব্লক নির্মাণের কাজ চলছে। হয়তো কিছু পাথরে ময়লা ছিলো। পাথর ভালোভাবে ধুয়ে ব্যবহার করতে বলেছি। আমাদের অফিস থেকে নিয়মিত কাজ তদারকি করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স