সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

পাকনা হাওরের জলাবদ্ধতা দূরীকরণে দ্রুত নালা খননের দাবি

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৯:৪৪:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০৯:৪৪:৫৮ পূর্বাহ্ন
পাকনা হাওরের জলাবদ্ধতা দূরীকরণে দ্রুত নালা খননের দাবি
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ উপজেলার পাকনা হাওরের জলাবদ্ধতা দূরীকরণের দাবিতে জেলা প্রশাসক বরাবর আবেদন জানানো হয়েছে। এলাকাবাসীর পক্ষে রবিবার আবেদনটি করেন জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের বাসিন্দা সাইফুল আলম চৌধুরী ও দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা মো. সিরাজুল হক ওলী। আবেদনে জানানো হয়, জামালগঞ্জ উপজেলার পাকনা হাওরটি ফেনারবাঁক, ভীমখালী ও জামালগঞ্জ সদর ইউনিয়নের লক্ষ্মীপুর, ইনাতনগর, ফেনারবাঁক, শান্তিপুর, ভুতিয়ারপুর, সুজাতপুর, শরিফপুর, সৈয়দনগর, রামপুর, জামলাবাজ, জলিলপুর, গজারিয়া, কামধরপুর, আলীপুর, হটামারা, নাজিমনগর, উদয়পুর, কাশিপুর, কামারগাঁও, রসুলপুর, বিনাজুরা, ভাটি দৌলতপুর, উজান দৌলতপুর, খুজারগাও, মাতারগাও, রাজাপুর, সোনাপুর, চানপুর, চান্দের নগর, মাহমুদপুর, ভীমখালী, রাজাবাজ, ভান্ডা, মল্লিকপুর, বিছনা, মাখরখলা গ্রামসমূহের অধিবাসীদের বোরো ফসলের হাওর। আনুমানিক ৬৫৫০০ মেট্রিক টন ধান উৎপাদন সক্ষম (আবাদী ১১৫০০ হেক্টর অনাবাদী ২৯০৪ হেক্টর মোট) ১৪৪৪৮ হেক্টর বিস্তৃর্ণ হাওর সংলগ্ন এলাকার বিশাল জলাভূমির পানি নিষ্কাশনের রাস্তা গজারিয়া স্লুইস গেইট ও ঢালিয়া স্লুইস গেইট পর্যন্ত নালাগুলি (খাল) পলি মাটিতে ভরাট হওয়াতে সময়মতো পানি নিষ্কাশন বিঘিœত হচ্ছে। যার ফলে ধান রোপণের স্বাভাবিক সময়ের চেয়ে কমপক্ষে ২০/২৫ দিন বিলম্ব হয়, এতে ফসল সময়মতো উঠানো যায় না আগাম বন্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এছাড়াও হাওরের মধ্যেস্থলে অনেক জায়গায় এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়, যেখানে ফসল লাগানো সম্ভব হয়েই উঠেনা। প্রায় ৪০/৪৫টি গ্রামের হাজার হাজার মানুষ তাদের একমাত্র ফসল সময়মত রোপন করতে না পারায় এলাকাবাসী মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এমতাবস্থায় পাকনা হাওরের পানি নিষ্কাশনের জন্য গজারিয়া স্লুইস গেইট ও ঢালিয়া স্লুইস গেইট পর্যন্ত খাল খনন করা একান্ত প্রয়োজন। ‘হাওর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, নদী/খাল পুনঃখননের জন্য স্কীম প্রস্তুত ও বাস্তবায়নের লক্ষে কাবিটা নীতিমালা-২০১৭, ‘সংশোধিত কাবিটা নীতিমালা-২০২৩’’ এর অনুচ্ছেদ “৩.৪ স্কীম নির্বাচন জলাবদ্ধতা নিরসনে নদী/খাল পুনঃখনন এর স্কীম প্রণয়ন” এর আলোকে হাওরবাসীর সমস্যা দূরীকরণার্থে গজারিয়া স্লুইস গেইট ও ঢালিয়া স্লুইস গেইটের নালা খননের প্রকল্প গ্রহণ করা জনস্বার্থে খুবই জরুরি। উল্লেখিত বিষয়টি সুবিবেচনায় নিয়ে ‘হাওরবাসীর সমস্যা সমাধানকল্পে গজারিয়া স্লুইস গেইট ও ঢালিয়া স্লুইস গেইটের নালা খননের প্রকল্প গ্রহণ’ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে আবেদনে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স