সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা
তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলন

যাদুকাটায় প্রশাসনের অভিযানে ১৭টি শেইভ মেশিন জব্দ 

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০৫:১৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০৫:১৩:৩০ অপরাহ্ন
যাদুকাটায় প্রশাসনের অভিযানে ১৭টি শেইভ মেশিন জব্দ 
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের বৃহৎ বালু-পাথর মহাল সীমান্তবর্তী যাদুকাটা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু উত্তোলনকারী ১৭টি সেইভ মেশিন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৪ডিসেম্বর) দুপুরে যাদুকাটা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস শাদাত মাহমুদ উল্লাহ। জানা যায়, সীমান্তবর্তী যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন খবর পেয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালায় তাহিরপুর উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাহিরপুর থানা পুলিশের সহযোগীতায় নদীর পাড় কাটার অপরাধে নৌকাসহ ১৭টি শেইভ মেশিন জব্দ করা হয়। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সাথে জড়িতরা তাৎক্ষণিক পালিয়ে যায়। যার কারণে অভিযান চলাকালীন সময়ে কাউকে আটক করা সম্ভব হয়নি। তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ বলেন, নদীর পরিবেশ বিনষ্ট ও পাড় কেটে বালু-পাথর উত্তোলন করার অপরাধে এসব শেইভ মেশিন জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, নিয়ম বর্হিভুতভাবে পরিবেশ ধংশ করে ও নদীর পাড় কেটে কাউকে কোন কাজ করতে দেয়া হবে না। যারা অনিয়ম করবে তাদের আইনের আওতায় আনা হবে। যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স