সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ০১:৩৪:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ০১:৩৪:১৭ পূর্বাহ্ন
সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে মানববন্ধন
দোয়ারাবাজার প্রতিনিধি :: সম্প্রতি টঙ্গি ইজতেমা ময়দানে গভীর রাতে সাদপন্থীদের হামলায় ৪ জন শহীদ, অসংখ্য আহত ও নিখোঁজের প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তিসহ নিষিদ্ধের দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে দোয়ারাবাজারে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাওহীদি জনতার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারকে বিতর্কিত করার পতিত স্বৈরাচারের যে ষড়যন্ত্র তারই অংশ হিসেবে তাবলীগ জামাতের উপর হামলা এবং তাবলীগের দাওয়াত নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। ভারত ও ইসরায়েলপন্থী মাওলানা সাদ দীর্ঘদিন যাবত তাবলীগের দাওয়াতের কাজকে বিতর্কিত করার জন্য নানা ষড়যন্ত্র করছে। কিন্তু বর্তমান সরকার ধৈর্য্যরে মাধ্যমে এই ষড়যন্ত্র প্রতিহত করেছে। এ সময় বক্তারা সাদপন্থীদের নিষিদ্ধ করার দাবি জানান তারা। অন্যথায় ভবিষ্যতে এরা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। মাওলানা ফজলুল করিমের সভাপতিত্বে ও মাওলানা মহসিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে দাবি উপস্থাপন করেন খেলাফত মজলিস নেতা ও উপজেলা হেফাজত ইসলামের সাধারণ স¤পাদক মাওলানা আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সামসুল হক নমু, তাবলীগের মুরুব্বি আব্দুর রাজ্জাক, মাওলানা খলিলুর রহমান, উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মাওলানা হোসাইন আহমদ ক্বাসেমী, বালিউড়া ক্বওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা আখতার হোসাইন, মাওলানা আলী হায়দার, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মঈনুল হক, উপজেলা হেফাজত ইসলামের সাংগঠনিক স¤পাদক সফিকুর রহমান, শরীফপুর মহিলা মাদ্রাসার মুহতামিম রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা একরামুল হক, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা ছবির আহমদ, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা কবির আহমদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলনের নেতা মাওলানা মোহাম্মদ আলী, হাফিজ আব্দুর রউফ, মৌলভী আকরাম হোসেন, সাইদুল ইসলাম, মো. ফরহাদ আলম, আবুল হোসেন, আলী আসকর, মো. মহি উদ্দিন, নিজাম উদ্দিন, আব্দুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসার ও থানা প্রশাসনের নিকট স্মারকলিপি জমা দেন আলেম-ওলামা ও তৌহিদী জনতা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী