সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

মল্লিকপুরে চিকিৎসকের ওপউর হামলা, ফার্মেসিসহ ৩ প্রতিষ্ঠানে ভাঙচুর

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ০১:৪৮:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ০১:৪৮:০১ পূর্বাহ্ন
মল্লিকপুরে চিকিৎসকের ওপউর হামলা, ফার্মেসিসহ ৩ প্রতিষ্ঠানে ভাঙচুর
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের মল্লিকপুর এলাকায় চিকিৎসকের ওপর হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওইদিন রাতে সদর মডেল থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগ থেকে জানা যায়, শহরের মল্লিকপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে ওইদিন সন্ধ্যা অনুমান ৭টায় আতাউর ও হোসেন গংরা এই ঘটনা করে। এসময় সুইটি ফার্মেসী, ফুয়াদ এন্ড সাদমা গ্রোসারিজ এবং কমিউনিটি প্যারামেডিকদের সংগঠন ‘সুনামগঞ্জ সিপি এসোসিয়েশন’ কার্যালয়ে ভাঙচুর করে। থানায় দায়ের করা অভিযোগে তিনটি প্রতিষ্ঠানে ভাঙচুর সহ নগদ ২ লাখ ২০ টাকা ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে। হামলার ঘটনায় মল্লিকপুর জামে মসজিদের ও মল্লিকপুর মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল মতিন (৬৫), সালিশ ব্যক্তিত্ব আব্দুল মালেক (৫০), আব্দুল হান্নান (৬৮), মো. আব্দুল জাহান (৪৫) হামলায় আহত হন। পরে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম, জুবায়ের আহমদ, আব্দুল্লাহ মিয়া, আলমগীর হোসেন বলেন, ঘটনার দিন রাতে আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলছিলাম। এসময় হোসেন নামের একজন এসে কী কথা হচ্ছে জানতে চায় তখন আমরা তাকে বলতে অনীহা প্রকাশ করি। এতে সে ক্ষুব্ধ হয়ে গালমন্দ করে এবং দেখে নেবে বলে চলে যায়। কিছুক্ষণ পর ৮/১০ জন লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা করে। তখন স্থানীয়রা হামলা প্রতিরোধ করতে গিয়ে হামলাকারীর আঘাতে আহত হন। তারা জানান, আতাউর ও হোসেন গং দীর্ঘদিন যাবত এলাকায় বিশৃঙ্খল ঘটনা করে আসছে। তাদের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। সুইটি ফার্মেসির মালিক ডা. মঞ্জুর আলী বলেন, আতাউর ও হোসেন গংরা আমার ৩টি প্রতিষ্ঠানে হামলা করে ভাংচুর করেছে। নগদ টাকা লুট করেছে। আমি থানায় অভিযোগ দাখিল করেছি। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম জানান, অভিযোগ এখনও আমার হাতে আসে নাই। আসলে তদন্ত করে ব্যবস্থা নেবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন