সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

সূর্যের সবচেয়ে কাছে যাওয়ার চেষ্টা করছে নাসার মহাকাশযান

  • আপলোড সময় : ২৫-১২-২০২৪ ০২:০২:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৪ ০২:০২:৩৮ অপরাহ্ন
সূর্যের সবচেয়ে কাছে যাওয়ার চেষ্টা করছে নাসার মহাকাশযান
সুনামকণ্ঠ ডেস্ক :: সূর্যের কাছাকাছি দিয়ে পরিভ্রমণ করে ইতিহাস গড়তে চলেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি মহাকাশযান। আমাদের সৌরজগতের একমাত্র নক্ষত্রের ৬২ লাখ কিলোমিটার দূর দিয়ে মহাকাশযানটিকে অতিক্রম করানোর প্রচেষ্টা চলছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রকাশিত মঙ্গলবারের (২৪ ডিসেম্বর) একটি প্রতিবেদনে এ খবর জানা গেছে। পার্কার সোলার প্রোব নামের এই মহাকাশযানটি ২০১৮ সালে উৎক্ষেপিত হয়েছিল। এটি ইতোমধ্যেই ২১ বার সূর্যকে অতিক্রম করেছে। তবে ২৪ ডিসেম্বর এটি সূর্যের সবচেয়ে কাছাকাছি এসে রেকর্ড করতে পারে। তখন এটি সূর্য থেকে মাত্র ৬২ কিলোমিটার দূরে অবস্থান করবে। সূর্য ও পৃথিবীর মাঝে প্রায় ১৫ কোটি কিলোমিটার দূরত্ব এবং সূর্য পৃষ্ঠের প্রায় সাড়ে পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিবেচনায় নিলে এই দূরত্ব আসলেই অনেক কম। গত কয়েকদিন ধরে অবশ্য মহাকাশযানটির সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বিজ্ঞানীরা। ২৮ ডিসেম্বর আন্তর্জাতিক সময় ৫ টায় একটি বার্তা পাওয়ার আশা করছেন তারা। ওই বার্তা পেলেই নিশ্চিত হওয়া যাবে যে, মহাকাশযানটি ঠিকমতো কার্যক্রম পরিচালনা করতে পারছে কিনা। নাসার বিজ্ঞান বিভাগের প্রধান ড. নিকোলা ফক্স বলেছেন, মানুষ সূর্য নিয়ে শত শত বছর ধরে গবেষণা করেছে। তবে কোথাও না গিয়ে সেই জায়গার পুরো চিত্র পাওয়া যায় না। আশা করা হচ্ছে, এই অভিযানের মাধ্যমে সূর্যের গঠন ও ক্রিয়া নিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন বিজ্ঞানীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু