সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক

দোয়ারাবাজারে খাস জমি দখলের হিড়িক, গড়ে উঠছে নতুন নতুন স্থাপনা

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ০৯:১৭:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ০৯:১৭:০৪ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে খাস জমি দখলের হিড়িক, গড়ে উঠছে নতুন নতুন স্থাপনা
মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী :: বিগত সরকার পতনের পর থেকে দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় খাস জমি দখলের হিড়িক পড়েছে। স্থানীয় প্রশাসনের নজরদারি না থাকায় বেপরোয়া হয়ে উঠেছে ভূমিখেকো সিন্ডিকেট। এতে বেহাত হচ্ছে মূল্যবান সরকারি খাস ভূমি। অনুসন্ধানে জানা গেছে, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা-হকনগর শহীদ স্মৃতিসৌধ পর্যটন এলাকা ও হকনগর বাজারে সরকারি ভূমি দখল করে দেদারসে গড়ে তোলা হচ্ছে বহুতল দালান কোঠা ও স্থাপনা। এ ছাড়াও বোগলাবাজার, বাংলাবাজার, সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে নদী দখল করে খাস জমির ওপর গড়ে উঠছে অসংখ্য স্থাপনা। সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা-হকনগর শহীদ স্মৃতিসৌধ এলাকা ও হকনগর বাজারে সরকারি জমি দখল করে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবনসহ বসতবাড়ি। সীমান্ত এলাকাজুড়ে প্রভাবশালী ভূমিখেকোরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তাদের ছত্রছায়ায় দিনের পর দিন উপজেলার অন্যতম পর্যটন এলাকা শহীদ স্মৃতিসৌধের সরকারি খাস ভূমি এভাবেই বেহাত হচ্ছে। দেখাগেছে, একটি সংঘবদ্ধ চক্র শহীদ স্মৃতিসৌধ এলাকার খাসভূমি দখল করে বেচা-কেনা করে আসছে। ওই এলাকায় পাকা বসতবাড়ি তৈরি করছে আমির হোসেন ও নুরুজ্জামান। একইভাবে হকনগর বাজারে নুরুল হক সরকারি খাস ভূমি দখল করে গড়ে তুলছেন দালানকোঠা। তারা জানিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে দখল ক্রয় করেই বাড়ি ও স্থাপনা নির্মাণ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেছেন, উপজেলা ভূমি অফিসের একশ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে সীমান্ত এলাকায় দেদারসে খাস ভূমি দখল করা হচ্ছে। দেখার কেউ নেই। দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ বলেছেন, খাস ভূমি দখল উচ্ছেদ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার তনু বলেছেন, সরকারি ভূমি দখলের বিষয়টি আমার জানা নেই, এরকম হয়ে থাকলে তা উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা