সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

গরু চুরির অভিযোগ : মা-বাবার সামনে চুন-বালু মিশিয়ে খাওয়ানো হলো যুবককে, অবশেষে মৃত্যু

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ০৯:৩০:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ০৯:৩০:৪৪ পূর্বাহ্ন
গরু চুরির অভিযোগ : মা-বাবার সামনে চুন-বালু মিশিয়ে খাওয়ানো হলো যুবককে, অবশেষে মৃত্যু
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটের সীমান্তলাগোয়া গোয়াইনঘাটে গরু চুরির অভিযোগে দুই লিটার পানির বোতলে চুন ও বালুর মিশ্রণ করে হাত-পা বেঁধে খাওয়ানো হয় হেলাল মিয়া (৩৮) নামের এক যুবককে। নিহতের মা-বাবাকে স্থানীয় কয়েকজন যুবক জিম্মি করে তাদের সামনেই এ কান্ড- ঘটায়। বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে গোয়াইনঘাটের রাধানগর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত হেলাল মিয়া গোয়াইনঘাটের ডৌবাড়ী ইউনিয়নের ঘুষগাও গ্রামের বাসিন্দা। নিহতের মরদেহ গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সুরতহাল শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাকিব আহমদ বলেন, হেলাল মিয়া নামের যিনি মারা গেছেন তার পরিবার আমাদের জানিয়েছেন চুন ও বালু মিশ্রিত পানি তাকে খাওয়ানো হয়েছে। বাড়িতে তিনি অসুস্থ হলে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। কী কারণে তার মৃত্যু হয়েছে সেটা ময়নাতদন্ত প্রতিবেদনে পাওয়া যাবে। আমরা শুধু তার মৃত্যু হয়েছে বলে সনদ পুলিশকে দিয়েছি। গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরবার তোফায়েল আহমদ। তিনি জানান, নিহত হেলাল মিয়াকে গরু চুরির অভিযোগে ধরে মারধর করে স্থানীয় লোকজন। ছেলে মারধর করা হচ্ছে এমন খবর পেয়ে তার মা-বাবা তাকে ছাড়িয়ে আনতে যান। এ সময় হেলালের মা-বাবা যুবকদের হাতেপায়ে ধরে ছেলেকে আহতাবস্থায় ছাড়িয়ে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। এ সময় পথে কয়েকজন যুবক তাদের আটকে রেখে হেলালকে জোরপূর্বক কেড়ে নিয়ে হাত-পা বেঁধে আবার মারধর করে। ওসি জানান, মারধরের একপর্যায়ে কয়েকজন যুবক আধা কেজি চুন ও বালু ২ লিটার পানির মধ্যে মিশিয়ে জোরপূর্বক তাকে খাওয়ানো হয়। এরপরও হেলালের মা-বাবা তাকে ধরে ধরে নিয়ে যান বাড়িতে। সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের ধরার জন্য থানা পুলিশের একাধিক টিম ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) টিম কাজ করে যাচ্ছে। যতটুকু জেনেছি বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। -বাংলা ট্রিবিউন

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা

আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা