সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির নির্বাচন সম্পন্ন

  • আপলোড সময় : ২৭-১২-২০২৪ ১২:২১:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৪ ১২:২১:৫০ পূর্বাহ্ন
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির নির্বাচন সম্পন্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার লাইব্রেরিতে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে একটানা ভোটগ্রহণ চলে। মোট ৭৪৮ ভোটারের মধ্যে ৪৬১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এবার সহ-সভাপতির ২টি, সহ-সাধারণ স¤পাদক ২টি এবং সদস্য পদের ৭টিতে সরাসরি ভোট হয়। এসব পদে ১৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। সহ-সভাপতির দুটি পদের বিপরীতে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম ও সুখেন্দু সেন বিজয়ী হয়েছেন। সহ-সভাপতি অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম পেয়েছেন ২৯৭ ভোট এবং সুখেন্দু সেন পেয়েছেন ২৪২ ভোট। এই পদে মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান পেয়েছেন ২৩৮ ভোট ও মোহাম্মদ আবুল হোসেন পেয়েছেন ৫৩ ভোট। সহ-সাধারণ সম্পাদকের ২টি পদে প্রার্থী ছিলেন ৩জন। তাদের মধ্যে দেওয়ান গিয়াস চৌধুরী ৩২৯ ভোট এবং অ্যাড. এআর জুয়েল ৩০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক প্রার্থী মো. আমিনুল হক পেয়েছেন ১৭২ ভোট। সদস্য পদের ৭টিতে প্রার্থী ছিলেন ১২জন। তাদের মধ্যে অ্যাড. এনাম আহমদ ৩৬০ ভোট, অ্যাড. মো. আবুল হোসেন ২৮১ ভোট, রিংকু চৌধুরী ২৭৪ ভোট, অ্যাড. আনোয়ার হোসেন ২৭০ ভোট, শাহীনুর রহমান ১৯৭ ভোট, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু ১৯৫ ভোট এবং মোহাম্মদ সুবাস উদ্দিন ১৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে অ্যাড. মো. ফজলুল হক ১৮৬ ভোট, মো. উবায়দুর রহমান ১৬৮ ভোট, আলমগীর আহমদ তালুকদার ১৬৭ ভোট, প্রদীপ কুমার পাল ১৬৭ ভোট এবং মো. সুহেল আলম ১৪১ ভোট পেয়েছেন। অপরদিকে, সাধারণ সম্পাদক পদে এবারও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাংবাদিক-আইনজীবী খলিল রহমান। তিনি ২০২২ সালের নির্বাচনেও একই পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল লাইব্রেরির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ এর নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন। লাইব্রেরির ১৫টি পদের মধ্যে ১৩টি পদে দুই বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি হিসেবে পদাধিকার বলে রয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক; সিনিয়র সহসভাপতি সুনামগঞ্জ পৌরসভার মেয়র। এই দুইটি পদ বাদে বাকি ১৩টিতে ভোট হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ