সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

শৈলচাপড়া হাওরে অবৈধ সেচ ও বিদ্যুৎ সংযোগ বন্ধের দাবি

  • আপলোড সময় : ২৭-১২-২০২৪ ১২:৩০:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৪ ১২:৩০:১১ পূর্বাহ্ন
শৈলচাপড়া হাওরে অবৈধ সেচ ও বিদ্যুৎ সংযোগ বন্ধের দাবি
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার শৈলচাপড়া হাওরের বোরোা জমিতে পানি সেচের জন্য অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে একটি অগভীর নলকূপ বসিয়ে সেখানে সেচ কার্যক্রম চলে আসছে। উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন (৩০) নামের এক ব্যক্তি এই কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই গ্রামের কৃষক মো. মানিক মজুমদার (৪৮) অবৈধ সেচ ও বিদ্যুৎ সংযোগ বন্ধের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বৃহ¯পতিবার দুপুরে লিখিত অভিযোগ করেছেন। কৃষক মানিক মজুমদার (৪৮) বলেন, আমি বিএডিসি থেকে অনুমতি পেয়ে এবং বৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ২০১৯সাল থেকে উপজেলার শৈলচাপড়া ও টগার হাওরে দুটি অগভীর নলকূপ বসিয়ে এই দুটি হাওরের ১২৫ একর বোরো জমিতে বাণিজ্যিকভাবে সেচ কার্যক্রম চালিয়ে আসছি। অপরদিকে একই গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন (৩০) বিএডিসি থেকে অনুমতি না নিয়ে এবং বসতঘরের বিদ্যুৎ সংযোগ অবৈধভাবে ব্যবহার করে দূরত্ব বজায় না রেখে তিনি শৈলচাপড়া হাওরে একটি অগভীর নলকূপ বসিয়ে গত বুধবার থেকে সেখানকার বোরো জমিতে বাণিজ্যিকভাবে সেচ কার্যক্রম চালিয়ে আসছেন। এ অবস্থায় আমার দ্বারা পরিচালিত ১২৫একর বোরো জমিতে পানি সেচ দেওয়ার ব্যাঘাত ঘটবে। এমনকি বোরো ধানের উৎপাদনও ব্যাহত হবে। সাদ্দাম হোসেন বলেন, নিজ বসতঘরের বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে শৈলচাপড়া হাওরে একটি অগভীর নলকূপ বসিয়ে আমার পারবারিক বোরো জমিতে সেচ কাজ চালাচ্ছি। বাণিজ্যিকভাবে নয়। এতে তো দোষের কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিনে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য বিএডিসি’র সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ