সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

আমাদের সব শেষ হয়ে গেছে : উপদেষ্টা আসিফ

  • আপলোড সময় : ২৭-১২-২০২৪ ১২:৩৯:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৪ ১২:৩৯:৪১ পূর্বাহ্ন
আমাদের সব শেষ হয়ে গেছে : উপদেষ্টা আসিফ
সুনামকণ্ঠ ডেস্ক :: আগুনে সচিবালয়ের সাত নম্বর ভবনের ষষ্ঠ থেকে নবম তলা পর্যন্ত চারটি তলা পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুড়ে যাওয়া তলার প্রতিটি কক্ষের সব পুড়ে গেছে। কোথাও কোথাও দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। ছড়িয়ে ছিটিয়ে আছে পোড়া জিনিসপত্র। এসব পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা। ভবন পরিদর্শনের সময় আসিফ মাহমুদ সাখাওয়াত হোসেনকে বলেন, ‘আমাদের সব শেষ হয়ে গেছে।’ এ সময় ব্রিগেডিয়ার সাখাওয়াত আসিফ মাহমুদকে সান্ত¡না দিয়েছেন। উপদেষ্টাদের বাইরে অন্য কাউকে এই ভবনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। বৃহ¯পতিবার পুড়ে যাওয়া সচিবালয়ে উপদেষ্টাদের সঙ্গে ভবনের প্রবেশ করেছেন, এমন দুজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে। পুড়ে যাওয়া তলাগুলোতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দপ্তর। সাত নম্বর ভবনের ৬ তলায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; ৭ তলায় স্থানীয় সরকার বিভাগ ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ; ৮ তলায় রয়েছে স্থানীয় সরকার বিভাগের কিছু অংশ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কিছু অংশ রয়েছে। আর ৯ তলার পুরোটাই সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কার্যালয়। ৭ নম্বর ভবনের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ভাঙা কাচের টুকরো। এই ভবনের দক্ষিণ পাশে কয়েকটি মরা কবুতর পড়ে আছে। পুরো ভবনটি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। তবে, সাত নম্বর ভবনের বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরের চারটি তলা পুড়ে ছাই হয়ে গেছে। ওই তলার যে অংশ দিয়ে ধোয়া বের হওয়ার সুযোগ পেয়েছে, বাইরে থেকে দেখলে শুধু ওই অংশগুলো পুড়ে গেছে বলে মনে হয়। পুড়ে যাওয়া ফ্লোরগুলো থেকে আলামত সংগ্রহ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে আসার পর সচিবালয়ের পুড়ে যাওয়া তলাগুলো পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প