সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

বাড়ছে সরিষা চাষ : হাওরে উৎপাদন হবে ৬৫ কোটি টাকার সরিষা

  • আপলোড সময় : ২৭-১২-২০২৪ ১২:৪১:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৪ ১২:৪১:৩৩ পূর্বাহ্ন
বাড়ছে সরিষা চাষ : হাওরে উৎপাদন হবে ৬৫ কোটি টাকার সরিষা
স্টাফ রিপোর্টার :: হাওরের জেলা সুনামগঞ্জ ধান ও মাছের জন্য বিখ্যাত। এই দুটি কৃষি পণ্য স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত অংশ দেশ-বিদেশের চাহিদা মেটায়। তবে গত কয়েক বছর ধরে হাওরের এই জেলায় পরিত্যক্ত ও ফেলনা জমিসহ অন্যান্য জমিতে কৃষকরা সরিষার আবাদ করা শুরু করেছেন। প্রতি বছরই উৎপাদন ও আবাদ দুটোই বাড়ছে। বাঙালির কৃষি ফসলের প্রাচীন এই ফসল, নতুন করে আবার চাষবাসের উৎসাহ জোগাচ্ছে কৃষকদের। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে জেলায়, ৪ হাজার ১২০ অক্টোবর সরিষা আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে অর্জিত হয়েছে ৪১৮৪ হেক্টর। সংশ্লিষ্টরা আরো জানান, সরকারিভাবে ৩ হাজার ৬০০ জন কৃষককে সরিষা বীজ এবং সার দেয়া হয়েছে এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয় থেকে কৃষি বিভাগের মাধ্যমে আরো ৪ হাজার ২০০ জন কৃষককে ১ কেজি করে সরিষা বীজ দেওযা হয়েছিল। কৃষকরা জানান, সুনামগঞ্জে সবচেয়ে বেশি সরিষা উৎপাদিত হয়ে থাকে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায়। এছাড়াও অন্যান্য সব উপজেলায়ও কমবেশি সরিষা আবাদ হয়। সুনামগঞ্জে বাডরি সরিষার ১৪, ১৭, ১৮, বিনা সরিষা ৯, ১১ এবং স্থানীয় জাতের টরি সরিষাও আবাদ হয়েছে। কৃষি বিভাগের মতে গতবারের তুলনায় এবার সরিষার আবাদ আরো বেড়েছে। গত বছর যেখানে আবাদ হয়েছিল ৪ হাজার ১০৫ হেক্টর, এবার সেখানে আবাদ হয়েছে ৪ হাজার ১৮৪ হেক্টর। এবার আবাদকৃত সরিষা থেকে প্রায় ৫ হাজার ৫০০ মেট্রিক টন সরিষা উৎপাদিত হবে। যার বাজার মূল্য প্রায় ৬৫ কোটি টাকা। প্রতি হেক্টরে প্রায় ১ হাজার ৩০০ কেজি সরিষা উৎপাদিত হয় বলে জানায় কৃষি বিভাগ। সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের জগাইরগাও গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান বলেন, আমাদের এলাকার হাওরের কান্দার পরিত্যক্ত ও ফেলনা ক্ষেতসহ বিভিন্ন জমিতে এখন সরিষার আবাদ হয়। আবাদ হলেও ক্ষেতের পরিচর্যা কম করেন কৃষকরা। যত্ন নিলে ফলন আরো ভালো হবে। এর মাধ্যমে ভোজ্যতেলের সংকট দূর করার সুযোগ পাবো। এ ক্ষেত্রে আরো প্রণোদনা বাড়াতে হবে। সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল হাই বলেন, কৃষিকাজে জেলার মধ্যে আমাদের এলাকা এগিয়ে। নানা ফসলের সঙ্গে আমরা সরিষাও চাষ করছি। প্রতি বছরই সরিষা আবাদ বেড়ে চলছে। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম বলেন, সুনামগঞ্জের হাওর এলাকায় দিন দিন সরিষা আবাদ বাড়ছে। আবাদ বাড়াতে আমরা প্রণোদনা দিচ্ছি। সার, বীজ, প্রশিক্ষণ দিচ্ছি। এবার উৎপাদিত হবে প্রায় ৬৫ কোটি টাকার সরিষা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ