সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

তাবলিগ জামাতের কার্যক্রম থেকে বিরত থাকতে সাদ অনুসারীদের অনুরোধ

  • আপলোড সময় : ২৭-১২-২০২৪ ১২:৪২:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৪ ১২:৪২:৫৬ পূর্বাহ্ন
তাবলিগ জামাতের কার্যক্রম থেকে বিরত থাকতে সাদ অনুসারীদের অনুরোধ
সুনামকণ্ঠ ডেস্ক :: নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের মাওলানা সাদ গ্রুপের অনুসারীদের শবগুজারি বা রাতযাপনসহ সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান। তাবলিগ জামাতের কাকরাইল মসজিদে শবগুজারি (রাতযাপন) কার্যক্রম চলাকালে শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা থেকে বৃহস্পতিবার চিঠি দেওয়া হয়। চিঠিতে বলা হয়, আগামী ২৭ ডিসেম্বর (শুক্রবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে মাওলানা সাদ গ্রুপের অনুসারীদের শবগুজারি (রাতযাপন)-সহ তাবলিগ জামাতের সব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়। অপরদিকে, মাওলানা জোবায়েরের অনুসারীদের কোনও রকমের বড় জমায়েত থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে পৃথক চিঠিতে। মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহানের সই করা চিঠির অনুলিপি দেওয়া হয়েছে ধর্ম মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ সদর দফতর, ডিজিএফআই, বিজিবি, এনএসআই, র‌্যাব, ডিএমপি, সকল বিভাগীয় কমিশনার, স্পেশাল ব্রাঞ্চের প্রধান, সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ