সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

অসহায় ও দৃষ্টি প্রতিবন্ধীদের শীতবস্ত্র উপহার

  • আপলোড সময় : ২৭-১২-২০২৪ ১২:৪৪:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৪ ১২:৪৪:০৬ পূর্বাহ্ন
অসহায় ও দৃষ্টি প্রতিবন্ধীদের শীতবস্ত্র উপহার
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৃহস্পতিবার দুপুরে অসহায় ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শুকনো খাবার ও কম্বল উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ইমনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক সমর কুমার পাল, এনডিসি মোস্তাফিজুর রহমান। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা হতে আগত অসহায় ও দৃষ্টি প্রতিবন্ধী লোকজন এসব উপকরণ পেয়ে খুশি হয়ে বলেন, আমাদের এসব খাবার ও শীতের কম্বল খুব উপকারে আসবে। আকবর আলী, মাসুদা আক্তার বলেন, চাল, ডাল, মসলাপাতি দিয়ে আমাদের সংসারের কয়েকদিনের খাবার চলে যাবে। আমরা আনন্দিত এসব খাবার পেয়ে। সেলিনা, কামাল মিয়া বলেন, শীতের কম্বল গায়ে দিয়ে রাতে শান্তিতে ঘুমাতে পারবো। ২০১ জন অসহায় ও দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে শুকনো খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন