সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন
জামালগঞ্জ প্রেস ক্লাব নির্বাচন

জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সাধারণ সম্পাদক-আব্দুল্লাহ আল মামুন

  • আপলোড সময় : ২৭-১২-২০২৪ ০৭:০৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৪ ০৭:০৫:১২ অপরাহ্ন
জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সাধারণ সম্পাদক-আব্দুল্লাহ আল মামুন
মো. বায়েজীদ বিন ওয়াহিদ::
​​​​​​জামালগঞ্জ উপজেলায় মুলধারার সক্রিয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীদের নিয়ে ২০০৭ সালে প্রতিষ্ঠিত “জামালগঞ্জ প্রেসক্লাব’র নতুন কমিটি গঠন করা হয়েছে। দ্বি-বার্ষিক (২০২৫-২৬ ইং) মেয়াদে জামালগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্ধন্ধিতায় দৈনিক নয়াদিগন্ত, এনটিভি ইউরোপ ও দৈনিক জালালাবাদ প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ সভাপতি-নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে প্রতিদ্ধন্ধি প্রার্থী শেরে আলম শেরু (দৈনিক সুনামগঞ্জ সময়) ভোট শুরুর ঠিক পূর্ব মুহুর্তেই তার প্রার্থীতা প্রত্যাহার করেন। সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন (দৈনিক সুনামকণ্ঠ) ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্ধন্ধি সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক জিয়াউর রহমান (দৈনিক শ্যামল সিলেট) পেয়েছেন-০৫ ভোট ও মো: শাহীন আলম (দৈনিক ইত্তেফাক) তার প্রার্থীতা প্রত্যাহার করেন। বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) সন্ধ্যায় দৈনিক সুনামকন্ঠ জামালগঞ্জ কার্যালয়ে জামালগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনারের দায়িত্ব দায়িত্ব পালন করেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়ালী উল্লাহ সরকার ( দৈনিক সুনামগঞ্জের খবর) ও নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য বায়েজীদ বিন ওয়াহিদ ( দৈনিক সুনামকণ্ঠ), মহসিন কবির (দৈনিক জৈন্তা বার্তা), দিল আহমেদ (দৈনিক উত্তর পূর্ব), আব্দুস সামাদ আফিন্দী নাহিদ ( দৈনিক আলোকিত সকাল)। নির্বাচনে ভোট প্রদানে অংশগ্রহণ করেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি অঞ্জন পুরকায়স্থ ( সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক জামালগঞ্জ সংবাদ ও ভোরের কাগজ) ও হাবিবুর রহমান (দৈনিক যুগান্তর), সদস্য বিশ্বজিত রায় (সিলেট মিরর ও সুনামগঞ্জের খবর), আ: আহাদ (দৈনিক সুনামগঞ্জের সময়), সাইফুল্লাহ ( ফাল্গুনী টিভি ও দৈনিক আমার সময়)। নির্বাচন শেষে বিজয়ীরা আগামী দিনে মূল ধারার সক্রিয় গণমাধ্যম কর্মীদের নিয়ে হাওর অঞ্চল তথা দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু