সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি
ষোলঘরে মুসল্লিদের বিক্ষোভ

মেলার আয়োজন বন্ধ না করলে কঠোর আন্দোলন

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০৯:২৪:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০৯:২৪:৫৮ পূর্বাহ্ন
মেলার আয়োজন বন্ধ না করলে কঠোর আন্দোলন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের ষোলঘর মাঠে বাণিজ্যমেলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা। শুক্রবার (২৭ ডিসেম্বর ) বাদ জুম্মা এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ষোলঘর কলোনি মসজিদ থেকে মুসল্লিরা বের হয়ে তাৎক্ষণিক একটি প্রতিবাদ সভার আয়োজন করেন। প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ষোলঘর কলোনি জামে মসজিদে, বনানীপাড়া মসজিদ, মোহাম্মদপুর মসজিদের ইমাম মোয়াজ্জেমসহ মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলে খেলার মাঠে মেলা নয়, খেলার মাঠে মেলা হলে প্রতিবাদ হবে দলে দলে, আবাসিক এলাকায় বাণিজ্য মেলা, মানি না - মানবো না, অ্যাকশন অ্যাকশন ষোলঘরবাসীর অ্যাকশন সহ নানা স্লোগান দেন তৌহিদী জনতা। ষোলঘর এলাকার বাসিন্দা শিক্ষক লুৎফুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ষোলঘর কলোনি জামে মসজিদের ইমাম মাওলানা আবু তাহের মোহাম্মদ খালিদ, বনানীপাড়া জামে মসজিদের ইমাম হাফিজ মোহাম্মদ জিল্লুর রহমান, মোহাম্মদপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওয়াদুদ নোমান, মাওলানা মতিউর রহমান, ষোলঘর কলোনি জামে মসজিদের সিনিয়র সদস্য আব্দুল রব চৌধুরী, ষোলঘর কলোনি মসজিদের সাধারণ স¤পাদক আব্দুল হাই, মসজিদের ক্যাশিয়ার জিয়াউর রহমান পীর, স্থানীয় এলাকার বাসিন্দা সিজাজুল ইসলাম সিরাজ, আবুল কালাম, সৈয়দ সায়ফুল, অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট মাসুদুল হক সুমেল, মুক্তিযোদ্ধা সন্তান নূর হোসেন প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ষোলঘর একটি আবাসিক এলাকা, এখানে স্কুল, মাদ্রাসা মসজিদ রয়েছে। এটি একটি খেলার মাঠ। এখানে কোনোভাবেই বাণিজ্যমেলা কাম্য নয়। আমরা দেখেছি প্রতি বছর এখানে মেলার আড়ালে চলে অশ্লীল নৃত্য, উচ্চস্বরে মাইক ও সাউন্ড বাজানো হয়। এছাড়া মেলার কারণে সড়কে যানজট লেগে থাকে। এতে এলাকার পরিবেশ বিনষ্ট হয়। এখানে মেলা হলে ষোলঘর, আলীপাড়া, বনানীপাড়া, বলাকা, বিলপাড়, মোহাম্মদপুরসহ আশপাশ এলাকার বাসিন্দাদের চরম ভোগান্তিতে পোহাতে হয়। আমরা ষোলঘর মাঠে বাণিজ্যমেলা চাই না। বক্তারা আরও বলেন, এলাকাবাসীর দাবি উপেক্ষা করে মেলার আয়োজন বন্ধ না করলে সাধারণ মানুষদের সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের পাশাপাশি আইনী লড়াই করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার