সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

জাহাঙ্গীরনগর ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০৯:৩৭:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০৯:৩৭:৪৯ পূর্বাহ্ন
জাহাঙ্গীরনগর ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়নতলা কান্দাপাড়া গ্রামে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. সেলিম মিয়ার উদ্যোগে তাঁর নিজ বাড়িতে এই চিকিৎসা সেবা প্রদান করেন সিলেটে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়ণতলা, কান্দাপাড়া, গুচ্ছগ্রাম, ফেনিবিল, কামারভিটা, ভৈরবহাটি, মুগাইপাড় প্রভৃতি গ্রামের প্রায় ৫ শতাধিক রোগীর এই চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। প্রত্যেক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্রসহ বিভিন্ন রোগের ওষুধ প্রদান করা হয়। ওইদিন সকালে জাহাঙ্গীরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. রশিদ আহমদ, সমাজসেবক কাজী হাসান আলী মাস্টার, বিএনপি নেতা জুবায়ের আহমেদ, লেখক ও সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন, সাবেক ইউপি সদস্য মধু মিয়া, শিক্ষক জয়নাল আবেদীন, সমাজসেবক সুলতান মিয়া প্রমুখ চিকিৎসা প্রদান কেন্দ্র পরিদর্শন করেন। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. সেলিম মিয়া জানান, আমার পিতা মরহুম আক্কাছ আলী শিকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ-মাহফিলের পাশাপাশি আমার ছেলে, ছেলে বউ এবং ছোট ছেলে সিলেট থেকে এসে এলাকার রোগীদের এই চিকিৎসা সেবা প্রদান করছে। এতে দুখি মানুষেরা চিকিৎসা সেবা পাচ্ছেন। দোয়া করি সারাজীবন যেন তারা মানুষের সঠিক সেবা দিতে পারে। সিলেটে কর্মরত অর্থোপেডিক্স, ট্রমা, বাতরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তানভীর আহমেদ, প্রসূতি, স্ত্রীরোগ (গাইনী), চর্মরোগ ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. তামান্না বেগম এবং মেডিসিন, চর্মরোগ ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মাহবুব হাসান হৃদয় নিজ গ্রাম কান্দাগাঁয়ে এসে বিনামূল্যে এই চিকিৎসা সেবা দেন। রোগী সামিয়া বেগম (৬০) বলেন, এলাকার সোনার সন্তানেরা এসে আমাদের চিকিৎসা দেবেন এটা ভাবতেও পারিনি। তাঁদের জন্য প্রাণখুলে দোয়া করি, আল্লাহ যেন তাঁদের মঙ্গল করেন। প্রবীণ সোনারা বেগম (৭০) বলেন, টাকা নেই, পয়সা নেই, চিকিৎসার অভাবে ভুগছিলাম। এখন ফ্রি পেলাম ওষুধপত্র। আল্লাহ তাঁদের মঙ্গল করুন। ডা. মাহবুব হাসান হৃদয় বলেন, আমাদের সঠিক ও আন্তরিক চিকিৎসা সেবায় যদি রোগীদের সামান্য উপকার হয়, তবেই আমাদের উদ্যোগ স্বার্থক। আমরা সকলের আশীর্বাদ প্রার্থী। ডা. তামান্না বেগম বলেন, আমরা যেন মানুষের সঠিক সেবা দিয়ে যেতে পারি, সে জন্য সকলের সহযোগিতা ও দোয়া চাই। ডা. তানভীর আহমেদ বলেন, সময় সুযোগে আমাদের নিজের এলাকায় এসে রোগীদের চিকিৎসা দিতে খুবই ভাল লাগছে। আমরা সকল মানুষের দোয়া চাই। জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান মো. রশিদ আহমদ বলেন, আমার ইউনিয়নের সকল চিকিৎসকেরা নিজ এলাকায় এভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। কিন্তু একই পরিবারের তিন জন চিকিৎসক আজ দিনব্যাপী দরিদ্র মানুষের চিকিৎসা সেবা দিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন। আমি তাদের মঙ্গল কামনা করি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী