সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

শান্তিগঞ্জে অগ্নিকান্ডে ৩ পরিবার নিঃস্ব

  • আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০৯:৩৯:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০৯:৩৯:৩৮ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে অগ্নিকান্ডে ৩ পরিবার নিঃস্ব
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকা-ে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে বসতঘর হারিয়ে নিঃস্ব হয়ে গেছে ৩টি পরিবার। ক্ষতি হয়েছে প্রায় ১০ লক্ষাধিক টাকার। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামে এই অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্তরা হলেন রহিদ আলী, রহিদ আলীর ছেলে হাফিজুর রহমান ও মৃত ইব্রাহিম আলীর ছেলে ফয়জুর রহমান। ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত হাফিজুর রহমান। হাফিজুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টায় বিদ্যুতের লাইন বিস্ফোরণ থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়লে নিমিষেই সবকিছু শেষ হয়ে গেছে। পুড়ে ছাই হয়েছে পরনের কাপড়, আসবাবপত্র, স্বর্ণালংকার, দলিলদস্তাবেজ, এনআইডি কার্ড, জন্মনিবন্ধন সনদ, নগদ টাকা, ঘরে রাখা ধানসহ যাবতীয় সবকিছু। এতে ৩ পরিবারের প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের পুলিশ অফিসার ঘটনাস্থলে গিয়েছেন। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে কিছু শুকনো খাবার, নগদ অর্থ দেওয়া হয়েছে। আগামীকাল কিছু টিন দেবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা