সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

জামালগঞ্জে জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় আহত ৩

  • আপলোড সময় : ২৯-১২-২০২৪ ১২:৩৬:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৪ ১২:৩৬:০৪ পূর্বাহ্ন
জামালগঞ্জে জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় আহত ৩
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ গুরুতর জখম হয়েছে ৩ জন। বুধবার সকালে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের জলিলপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। অভিযোগ ও পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের জলিলপুর গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে নবী হোসেনের সাথে জমির রেকর্ডিয় মালিকানা নিয়ে জামালগঞ্জ সদর ইউনিয়নের ভাটিলালপুর গ্রামের মন্টু মিয়ার (৫৮) বিরোধ চলছে দীর্ঘদিন যাবত। বিষয়টি নি®পত্তির জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি)র কাছে বিচারাধীন রয়েছে। প্রতি বছরের ন্যায় বুধবার সকালে সজিব মিয়া (১৮) ও রবি আউয়াল (১৮) বিরোধপূর্ণ ওই জমিতে ধান চাষের জন্য কাজ করছিলেন। খবর পেয়ে বিবাদী মন্টু মিয়া ও তার ভাই সেন্টু মিয়া দেশীয় অস্ত্রশস্ত্রসহ প্রায় ২০/২৫ জনকে সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জমিতে কাজ করার কারণে সজিব মিয়া ও রবি আউয়ালকে গালাগালি করার এক পর্যায়ে তাদের উপর হামলা করে। হামলায় শিকার আহতদের চিৎকার শুনে সন্তানদের রক্ষা করতে সজিবের মা মোছা. সেনোয়ারা (৩৮) ও রবি আউয়ালের মা মোছা. মঞ্জুরা বেগম (৩৭) দৌড়ে আসেন। এসময় ক্ষিপ্ত হয়ে মন্টু মিয়া ও সেন্টু মিয়া তাদের দলবলসহ দুই নারীসহ সজিব ও রবি আউয়ালের উপর হামলা করেন। হামলায় দুই নারী অতিরিক্ত জখম হলে আশপাশের লোকজনের কাছ থেকে ফোনে খবর পেয়ে বাদী নবী হোসেন ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে মন্টু মিয়ার ছেলে ছোটন মিয়া (২৬), রহমান মিয়ার ছেলে মো. জহিরুল (২৫), রফিকুল (৩২), ইউসুফ আলীর ছেলে রহমত উল্লাহ (২৫) ও শহীদ মিয়ার ছেলে মো. রাকিব মিয়া (২৫) দ্বিতীয় দফায় দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন নবী হোসেনকে। এসময় আহত নবী হোসেন আহত দুই নারীকে হাসপাতালে ফেলে নিজে প্রাণে বাঁচার জন্য জামালগঞ্জ কলেজ গেটের দিকে দৌড়ে পালাতে চাইলে পিছু নিয়ে বিবাদীরা সেখানে গিয়েও আরেক দফা হামলা করেন নবী হোসেনের উপর। পরে পথচারীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এসময় আহতদের চিকিৎসার জন্য সাথে থাকা নবী হোসেনের ৩৮ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন। পরে আহত নবী হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ ও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে জামালগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। মামলা করে থানা থেকে বের হয়েও থানা সংলগ্ন রাস্তায় ওঁৎপেতে থাকা মন্টু মিয়ার লোকজন তৃতীয় দফায় হামলা চালায় নবী হোসেনের উপর। এরপর পুলিশ নবী হোসেনকে উদ্ধার করে তার আত্মীয়ের বাড়িতে পৌঁছে দেয়। এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ.ম কামাল হোসেইন বলেন, জখমী নবী হোসেন বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন