সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ

সাদপন্থি শীর্ষ নেতা জিয়া বিন কাসেম গ্রেফতার

  • আপলোড সময় : ২৯-১২-২০২৪ ০৯:১৬:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৪ ০৯:১৬:১৬ পূর্বাহ্ন
সাদপন্থি শীর্ষ নেতা জিয়া বিন কাসেম গ্রেফতার
সুনামকণ্ঠ ডেস্ক :: টঙ্গী ইজতেমা মাঠে বিশৃঙ্খলা ও মুসল্লিদের ওপর হামলার ঘটনায় সাদপন্থি শীর্ষ নেতা জিয়া বিন কাসেমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি ঢাকা জেলার সাভার থানার বাসিন্দা এবং তিনি টঙ্গী পশ্চিম থানায় জুবায়েরপন্থিদের করা এক মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার ওসি কাজী মোহাম্মদ রফিক আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার একটি মামলায় এ দিন ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে। তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, সাদপন্থি সমর্থকেরা টঙ্গী ইজতেমা ময়দানে মুসল্লিদের ওপর হামলা ও তাদের হত্যায় সরাসরি জড়িত। টঙ্গী পশ্চিম থানার ওসি বলেন, গ্রেফতারের সময় ডবলমুরিং থানার টিমের সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন। আসামিকে আজকেই গাজীপুরের টঙ্গী থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প