সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

কোটি টাকার চোরাই পণ্য জব্দ

  • আপলোড সময় : ২৯-১২-২০২৪ ০৯:২৫:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৪ ০৯:২৫:০১ পূর্বাহ্ন
কোটি টাকার চোরাই পণ্য জব্দ
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গত দুদিনে কোটি টাকা চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কোনো কারবারিকে আটক করতে পারেনি তারা। শুক্র ও শনিবার (২৭ ও ২৮ ডিসেম্বর) পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি জানায়, তাদের ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সিলেট ও সুনামগঞ্জের বিছনাকান্দি, তামাবিল, শ্রীপুর, প্রতাপপুর, পান্থুমাই ও কালাসাদেক বিওপি’র জোয়ানরা অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ চিনি, কমলা, সুপারি, মহিষ, শাড়ি, বিভিন্ন ধরনের কাপড়, কম্বল, সাবান, ক্রিম, পারফিউম ও চকলেট এবং বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ রসুন ও শিং মাছ জব্দ করে। এছাড়া চোরাচালানি পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর ও পিকআপ জব্দ করে বিজিবি। জব্দকৃত চোরাই মালামালের বাজারমূল্য ১ কোটি ১৩ লাখ ১ হাজার ৮৮০ টাকা। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণে ও চোরাচালন রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী